ঢাকা, রবিবার ০৫, জুলাই ২০২৬ ২২:২০:৫৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১ ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী

করোনা পরীক্ষায় র‌্যাপিড টেস্ট কিট স্থগিত করল ভারত

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:০৮ এএম, ২৩ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

করোনাভাইরাস পরীক্ষায় চীনের দেয়া প্রায় ১০ লাখ র‍্যাপিড টেস্ট কিটের কার্যকারিতা নিয়ে প্রশ্ন ওঠার পর এ কিটের ব্যবহার আপাতত স্থগিত করছে ভারত। ইনডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ (আইসিএমআর) ইতোমধ্যে ওই সিদ্ধান্ত বিভিন্ন রাজ্যের স্বাস্থ্য দপ্তরকে জানিয়েছে দিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

মহামারি এ ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ভারত করোনাভাইরাস পরীক্ষার গতি বাড়াতে চীন থেকে প্রায় দশ লাখ র‌্যাপিড কিট আমদানি করেছে।

প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, ভারতের তিনটি রাজ্য ওই কিট সঠিক ফলাফল দিচ্ছে না বলে অভিযোগ তোলার পর ইনডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ র‌্যাপিড টেস্ট কিট ব্যবহার স্থগিতের নির্দেশনা দেয়।

এর মধ্যে রাজস্থান রাজ্যের স্বাস্থ্য দপ্তর বলেছে, চীন থেকে আমদানি করা কিট দিয়ে তারা মাত্র ৫ শতাংশ ক্ষেত্রে সঠিক ফল পেয়েছে। তবে চীন তাদের র‌্যাপিড কিটের মান নিয়ে অভিযোগ অস্বীকার করে বলেছে, চিকিৎসা সামগ্রী রপ্তানির ক্ষেত্রে তারা মানের বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেয়।

১৩০ কোটি মানুষের দেশ ভারতে ইতোমধ্যে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা ২০ হাজার ৪০০ ছাড়িয়ে গেছে। এ পর্যন্ত মারা গেছে ৬২৫ জন, যাদের মধ্যে ৪৯ জনের মৃত্যু হয়েছৈ মঙ্গলবার এক দিনেই।

রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, পরীক্ষা নিয়ে এই জটিলতা ভারতের জন্য করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইকে আরও কঠিন করে তুলছে।

-জেডসি