করোনা: ফের লকডাউন বাড়ল মালয়েশিয়ায়
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৫ পিএম, ৮ নভেম্বর ২০২০ রবিবার
ছবি: ইন্টারনেট
বৈশ্বিক মহামারি করোনার দ্বিতীয় ঢেউয়ের পরিস্থিতি মোকাবিলায় মালয়েশিয়ায় আবারো ৪ সপ্তাহের জন্য কন্ডিশনাল মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (সিএমসিও) বাড়ানো হয়েছে। এর আগে মালয়েশিয়ায় কন্ডিশনাল মুভমেন্ট কন্ট্রোল অর্ডার ঘোষণা করা হয়েছিল। যা ২৮ অক্টোবর থেকে ৯ নভেম্বর শেষ হওয়ার কথা ছিল।
আগামী ৯ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত ৩য়বারের মতো সিএমসিও বহালের সিদ্ধান্ত হয়েছে। স্থানীয় সময় শনিবার (৭ নভেম্বর) দেশটির প্রতিরক্ষামন্ত্রী দাতুক সেরি ইসমাইল সাবরি বিন ইয়াকুব কোভিড-১৯ এর নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।
মন্ত্রী বলেন ক্লান্তান, পেরলিস ও পাহাং ছাড়া পুরো মালয়েশিয়ায় এমসিও’র আওতাধীন। একইসঙ্গে সেলানগর, কুয়ালালামপুর, পুত্রাজায়া এবং সাবাহ’তে ৯ নভেম্বর শেষ হতে যাওয়া এমসিও ৬ ডিসেম্বর পর্যন্ত চলমান থাকবে। জাতীয় নিরাপত্তা পরিষদের বিশেষ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানান তিনি। একই সঙ্গে করোনা সংক্রমণ আরও বাড়ার আশঙ্কায় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ও এ বিষয়ে একমত পোষণ করেছে।
এমসিও’র মধ্যে জনগণকে অপ্রয়োজনে বাইরে বের না হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে জরুরি প্রয়োজন ছাড়া এক রাজ্য থেকে অন্য রাজ্যে যেতে আগের মতোই পুলিশ রিপোর্ট লাগবে বলে ঘোষণা দেয়া হয়। শ্রমিকদের ক্ষেত্রেও কোম্পানির চিঠি এবং কাজের অনুমতিপত্র সঙ্গে রাখতে হবে। একই সঙ্গে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রী কেনার জন্য এক পরিবারের দুজনকে একসঙ্গে বাইরে যাওয়ার অনুমতি দেয়া হয়েছে।
এমসিও সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য জাতীয় নিরাপত্তা পরিষদের ওয়েবসাইট দেখার জন্য জনগণকে পরামর্শ দেয়া হয়েছে।
এদিকে আজও দেশটিতে ১ হাজার ১৬৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৩৯ হাজার ৩৫৭ জন। আর মোট মৃত্যু হয়েছে ২৮২ জনের। সূত্র : আল জাজিরা
-জেডসি
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- আজ ধোয়া হলো পবিত্র কাবাঘর
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- জয়া বললেন,‘ম্যাজিক তৈরি করা যায় না’
- ব্রাজিলের ঘাম ঝরানো জাপানি গোলরক্ষক, কে এই সুজুকি?
- যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা!
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- বিদায় হবে আর্জেন্টিনার, কাপ জিতবে পর্তুগাল: নানা কোয়াকু
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোতে কানাডা, বিদায় দ. আফ্রিকা
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা











