করোনা: ভারতে আক্রান্ত ৬ লাখ ছাড়ালো, মৃত্যু প্রায় ১৮ হাজার
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৬ পিএম, ২ জুলাই ২০২০ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
করোনা: ভারতে আক্রান্ত ৬ লাখ ছাড়ালো, মৃত্যু প্রায় ১৮ হাজার
ভারতে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের বেড়ে ৬ লাখ ৪ হাজার ৬৪১ জনে পৌঁছেছে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৭ হাজার ৮৩৪। এ পর্যন্ত ৩ লাখ ৫৯ হাজার ৮৬০ জন সুস্থ হওয়ায় দেশে বর্তমানে ২ লাখ ২৬ হাজার ৯৪৭ জন সক্রিয় করোনা রোগী রয়েছেন।
আজ বৃহস্পতিবার সকাল ৮ টা পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় ওই তথ্য জানিয়েছে। সরকারি সূত্রে প্রকাশ, গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ১৪৮ জন নতুনভাবে করোনা আক্রান্ত হয়েছে। একইসময়ে ৪৩৪ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে।
করোনা আক্রান্ত ও মৃতের নিরিখে ভারতের মহারাষ্ট্র, তামিলনাড়ু, দিল্লি, গুজরাট, উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গ প্রভৃতি রাজ্য এগিয়ে রয়েছে।
পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৬৮৩ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যটিতে ১৫ জন করোনা রোগী মারা গেছে। পশ্চিমবঙ্গে এ পর্যন্ত মোট ১৯ হাজার ১৭০ জন করোনা আক্রান্ত হয়েছে।
ভারতের মহারাষ্ট্র রাজ্য বরাবরই আক্রান্ত ও মৃতের তালিকায় সবার উপরে রয়েছে। এখানে ১ লাখ ৮০ হাজার ২৯৮ জন আক্রান্ত এবং ৮ হাজার ৫৩ জন মারা গেছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যটিতে ১৯৮ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে।
তামিলনাড়ুতে এপর্যন্ত ৯৪ হাজার ৪৯ জন আক্রান্ত এবং ১ হাজার ২৬৪ জন মারা গেছে।
রাজধানী দিল্লিতে ৮৯ হাজার ৮০২ জন আক্রান্ত এবং ২ হাজার ৮০৩ জন মারা গেছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটে এ পর্যন্ত ১ হাজার ৮৬৭ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় সেখানে ১৯ জন মারা গেছে। রাজ্যটিতে মোট ৩৩ হাজার ২৩২ জন করোনা আক্রান্ত হয়েছে।
উত্তর প্রদেশে করোনায় মৃতের সংখ্যা ৭১৮। আক্রান্ত হয়েছে ২৪ হাজার ৫৬ জন। এসব ছাড়াও ভারতের অন্যান্য রাজ্যে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে।
-জেডসি
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- রাজধানীর পাখিরা: কংক্রিটের নগরীতে ডানা মেলে জীবনের গান
- স্বপ্নে রঙ মেশানো মানুষ মুস্তাফা মনোয়ার
- আজও বাল্যবিয়ের অন্ধকারে বাংলাদেশ
- সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত
- হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী
- নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫
- এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন
- নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল
- বর্ষার শুরুতেই ডেঙ্গু প্রতিরোধে উদ্যোগ জরুরি
- মাঝারি মানের বাতাসে ঢাকা আজ রাজধানী
- অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন
- সবজিতে স্বস্তি, মাছ-মাংসে চাপ, বেড়েছে ব্রয়লার ও কাঁচামরিচের দাম
- দেশের ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

- দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
- হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে