করোনা ভ্যাকসিন হবে সবার জন্য : রেডক্রস
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:০৯ পিএম, ৪ জুন ২০২০ বৃহস্পতিবার
করোনা ভ্যাকসিন হবে সবার জন্য : রেডক্রস
রেডক্রস এবং জাতিসংঘ বুধবার করোনা মোকাবিলায় কেবলমাত্র নিজ দেশের জনগণের জন্য ভ্যাকসিন তৈরির চেষ্টা না করে সত্যিকারে জনগণের জন্য এটি উৎপাদনে সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি আহবান জানিয়েছে।
কোভিড -১৯ প্রতিরোধে সম্ভাব্য ভ্যাকসিন নির্বাচন ও পরীক্ষা নিয়ে বিজ্ঞানীদের প্রতিযোগিতার প্রেক্ষাপটে সংস্থাদুটি এ বক্তব্য দিয়েছে। এই মহামারিতে এ পর্যন্ত ৩ লাখ ৮০ হাজার মানুষের মৃত্যু এবং ৬৫ লাখ মানুষ আক্রান্ত হয়েছে।
নিরাপদ ও কার্যকর ভ্যাকসিন খুঁজে পেতে তারা জোর প্রচেষ্টা চালাচ্ছে।
ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেডক্রস এন্ড রেডক্রিসেন্ট সোসাইটিস’র (আইএফআরসি) স্বাস্থ্য বিভাগের প্রধান ইমানুয়েল ক্যাপোবিয়ানকো এএফপিকে বলেছেন, আমাদের এখন ভ্যাকসিন জাতীয়করণের বিরুদ্ধে লড়াই করতে হবে।
তিনি বলেন, এই ইস্যুতে আন্তর্জাতিক সংহতির জন্য স্পষ্ট প্রতিশ্রুতি না থাকলে পৃথকভাবে দেশগুলো শুধু নিজ দেশের জনগণের জন্য ভ্যাকসিন উৎপাদন তাদের সুরক্ষার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।
তিনি বলেন, বিশ্ব ভ্যাকসিনের অপেক্ষায় রয়েছে। দেশগুলো ভ্যাকসিন উন্নয়নে বিনিয়োগের মাধ্যমে সর্বত্র এবং সবার জন্য উৎপাদন ও বিতরণ করলে সেটা ফলদায়ক হবে। সবার জন্য ভ্যাকসিন নিশ্চিত করার বিষয়ে জাতিসংঘ এবং আইএফআরসি’র পক্ষে ইমানুয়েল ক্যাপোবিয়ানকো এই আহবান জানান।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা গত মাসে বলেছে, করোনা মোকাবেলায় উদ্ভাবিত ভ্যাকসিন হবে ‘বিশ্বে সবার জন্য’ এবং তা সকলের মধ্যে স্বচ্ছভাবে বিতরণ হবে।
- তবলা বাজিয়ে রেকর্ড গড়ল আড়াই বছরের স্বরশ্রী
- ডিআরইউর শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার
- হামে প্রাণ গেল ২ শিশুর, মোট মৃত্যু সাড়ে ১২০০ ছাড়ালো
- ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১২৬২
- ময়মনসিংহে শুরু হচ্ছে দুই দিনব্যাপী লোকজ সাংস্কৃতিক মেলা
- বাবার স্মৃতির পথে, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ প্রাঙ্গণে
- প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি
- মেঘ সরলেই পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘা
- দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত?
- বাংলাদেশসহ ১০ দল নিয়ে আইসিসির নতুন টুর্নামেন্ট
- বিশ্ববাজারে প্রতি ব্যারেল তেলের দাম ১১৫ ডলার ছাড়াল
- দেশের ছয় বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা
- শনিবারের মধ্যে সরকারি বাসার ভাড়াটিয়া সরানোর নির্দেশ
- ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষণে ১২তম
- শরীরের পরিবর্তন ও ট্রল নিয়ে মুখ খুললেন ক্যাটরিনা কাইফ
- ‘নীলসাগর এক্সপ্রেস’ লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল বন্ধ
- তেঁতুলিয়ায় বাড়ছে শীতের অনুভূতি
- মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ,যান চলাচল ব্যাহত
- সুস্বাদু এবং মজাদার মাংসের পিঠার রেসিপি
- ঘূর্ণিঝড় অর্নবের প্রভাবে বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- দেশের ছয় বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা
- গাজার শিশুদের বাঁচাতে হামজার উদ্যোগ, সংগ্রহ ১ লাখ পাউন্ড
- বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জন্মদিন আজ
- ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে
- মেঘ সরলেই পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘা
- শাহজালালে দুই নারী যাত্রীর প্যান্টে মিলল ২৪ কোটি টাকার সোনা
- চরম ঝুঁকিতে দেশের পাঁচ শতাধিক সরকারি-বেসরকারি ওয়েবসাইট
- ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১০ জানুয়ারি







