করোনা মহামারি প্রতিবছর ফিরে আসবে না: হু
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০২ পিএম, ২৯ জুলাই ২০২০ বুধবার
ছবি: ইন্টারনেট
চীনের উহান শহর থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাস নিয়ে এতো গবেষকরা বলে আসছিলেন, করোনা মৌসুমী ভাইরাসে পরিণত হবে এবং প্রতি বছর ফিরে আসবে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এটি মৌসুমী ভাইরাস নয় এবং এই মহামারি প্রতিবছর ফিরে আসবে না।
করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বুধবার সকাল পর্যন্ত সারা বিশ্বে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ৬৮ লাখ ৯২ হাজার ৩১৯ জনে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬ লাখ ৬৩ হাজার ৪০৮ জন। সুস্থ হয়েছেন এক কোটি ৪ লাখ ৫৬ হাজার ৩০৭ জন।
সাত মাসের বেশি সময় ধরে বিশ্বে তাণ্ডব চালানো করোনাভাইরাসের প্রকোপ কিছুতেই থামছে না বরং বেড়েই চলেছে। এমন অবস্থায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, করোনাভাইরাসের প্রকোপ একবারেই শেষ হয়ে যাবে এবং এটি ইনফ্লুয়েঞ্জার মতো প্রতি বছর হাজির হবে না।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র ড. মার্গারেট হ্যারিস মঙ্গলবার অনলাইন ব্রিফিংয়ে বলেন, সব মানুষ করোনাভাইরাস প্রতি মৌসুমে ফিরে আসবে কি না সেটি নিয়ে চিন্তিত। তবে আমাদের সবার ভাবা উচিত যে, এটি নতুন ভাইরাস এবং ভিন্নরকম আচরণ করছে। এটি বিশাল একটা ঢেউ হতে চলেছে। এটি কিছুটা ওপর-নিচ ওঠানামা করবে। তবে সেরা বিষয়টা হচ্ছে, একবার সমান হলে এটি পায়ের নিচে গড়াগড়ি খাবে।
বিশ্বের যেসব দেশে করোনার সংক্রমণ কমছে সেসব দেশের মানুষের আত্মতুষ্টিতে ভোগার কোনো কারণ নেই বলে হুঁশিয়ারি দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই কর্মকর্তা। তিনি এসব দেশকে আরও সতর্ক হওয়া এবং জমায়েতের মাধ্যমে ভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে কার্যকর ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন।
যাদের ইতিমধ্যে শ্বাসকষ্টজনিত সমস্যা বৃদ্ধি পেয়েছে এবং স্বাস্থ্যের অবনতি হয়েছে, তাদের ফ্লুর ভ্যাকসিন নেয়ার আহ্বান জানান হ্যারিস।
হ্যারিস বলেন, আপনার যদি করোনার উপসর্গ দেখা দেয় তাহলে নিজেকে আইসোলেট করুন। এছাড়া করোনা আক্রান্ত কারো সংস্পর্শে আসলেও নিজেকে আইসোলেট করুন।
-জেডসি
- কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের স্বর্ণ জয়
- নারী ও শিশুদের কল্যাণে ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার
- এবার কার হাত ধরলেন আনা দে আরমাস?
- ঢামেক চত্বরে অ্যাম্বুলেন্স ধর্মঘট, রোগী-স্বজনদের ভোগান্তি
- শনিবার এইচএসসির ফল প্রকাশ: অনলাইনে জানবেন যেভাবে
- এআইয়ের ফাঁদে ভারতীয় লেখক অরুন্ধতী রায়
- উত্তরের জেলা পঞ্চগড়ে বাড়ছে শীতের অনুভূতি
- রিসোর্টে অগ্নিকাণ্ড: গলার লকেট দেখে স্ত্রীকে শনাক্ত
- সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা
- চীনে শিশুর চেয়ে প্রবীণ বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র
- আজ ২৮ অক্টোবর জাতীয় চকলেট দিবস
- মনোনয়ন বৈধ, বিনা লড়াইয়ে জয় পাচ্ছেন এলিজা
- বুধবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ
- বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ
- ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- পাহাড়ের অস্থিরতা: রাষ্ট্রপতির তিন জেলা সফর বাতিল
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- সাংবাদিকের কলমে ভয় দেখানোর অধিকার কারও নেই
- ইয়ামাল-এমবাপের হৃদয় ভেঙে ব্যালন ডি’অর কেইনের
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭
- চীনে শিশুর চেয়ে প্রবীণ বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র
- বদলে গেল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি
- ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী
- বুধবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ
- এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে
- জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান








