করোনা: মৃতের সংখ্যায় স্পেনকে ছাড়ালো ব্রাজিল
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:১৬ পিএম, ৩০ মে ২০২০ শনিবার
করোনা: মৃতের সংখ্যায় স্পেনকে ছাড়ালো ব্রাজিল
ব্রাজিলে মহামারি করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে শুক্রবার ২৭ হাজার ৮৭৮ জনে দাঁড়িয়েছে। ফলে এদিক থেকে দেশটি কোভিড-১৯ ভাইরাসে অন্যতম ক্ষতিগ্রস্ত দেশ স্পেনকে টপকে বিশ্বে পঞ্চম সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত দেশের নামের তালিকায় উঠে এলো। খবর এএফপি’র।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দক্ষিণ আমেরিকায় করোনাভাইরাসে ছড়িয়ে পড়ার উৎপত্তি কেন্দ্র ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ ভাইরাসে নতুন করে আরো ১ হাজার ১২৪ জন প্রাণ হারিয়েছে।
দেশটিতে এক দিনে নতুন করে আরো ২৬ হাজার ৯২৮ জন আক্রান্ত হয়েছে বলে মন্ত্রণালয় জানিয়েছে। এনিয়ে ব্রাজিলে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ৪ লাখ ৬৫ হাজার ১৬৬ জনে দাঁড়ালো।
বিশ্বে করোনাভাইরাসে মৃত্যুর দিক থেকে বর্তমানে যুক্তরাষ্ট্র প্রথম, ব্রিটেন দ্বিতীয়, ইতালি তৃতীয় এবং ফ্রান্স চতুর্থ স্থানে রয়েছে।
শুক্রবার পর্যন্ত স্পেনে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে মোট ২৭ হাজার ১২১ জনে দাঁড়িয়েছে। এদিকে বর্তমানে দেশটিতে মৃতের সংখ্যা অনেক হ্রাস পেতে দেখা যাচ্ছে।
উল্লেখ্য, ব্রাজিলে কোভিড-১৯ ভাইরাসে প্রতিদিন যে হারে মানুষ মারা যাচ্ছে তাতে খুব শিগগিরই দেশটি ফ্রান্সকে ছাড়িয়ে যেতে পারে। এ পর্যন্ত ফ্রান্সে করোনাভাইরাসে ২৮ হাজার ৭১৪ জন প্রাণ হারিয়েছে।
ব্রাজিলে করোনাভাইরাসে প্রতি ১০ লাখে ১৩১.২ জন মারা গেছে। যুক্তরাষ্ট্রে প্রতি ১০ লাখে মারা যাওয়ার এ সংখ্যা ৩০০ জনের বেশি। স্পেনে এ সংখ্যা ৫৮০ জন।
বিশেষজ্ঞরা বলছেন, ব্রাজিলে সরকারিভাবে ঘোষিত সংখ্যার চেয়ে দেশটিতে করোনাভাইরাসে প্রকৃত আক্রান্তের সংখ্যা ১৫ গুণেরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। কেননা, দেশটিতে প্রয়োজনের তুলনায় অনেক কম পরীক্ষা করা হচ্ছে।
কট্টর ডানপন্থী প্রেসিডেন্ট জাইর বোলসোনারো এ ভাইরানাসকে একটি ‘সামান্য ফ্লু’র’ সাথে তুলনা করেছেন এবং দেশের অর্থনৈতিক ক্ষতি বন্ধে ফের কাজ শুরু করতে দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।
এদিকে রাজ্য ও স্থানীয় কর্তৃপক্ষ নাগরিকদের ঘরে থাকার এবং জরুরি প্রয়োজনে ঘরের বাইরে গেলে সামাজিক দূরত্ব বজায় রাখার জোরালো আহ্বান জানিয়েছে।
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ
- হোয়াটসঅ্যাপ বিজনেস প্ল্যাটফর্মে বড় বদল
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- ঢাকার বাতাসে বড় চমক
- চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সম্পাদক জয় চৌধুরী
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- পিছিয়ে যেতে পারে ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচ
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- পিছিয়ে যেতে পারে ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচ











