ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ৮:৪৬:৩০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা বান্দরবানের সব পর্যটন কেন্দ্র ঘোষণা ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায় পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন

করোনা: মৃত্যু আরও ৩৮, শনাক্ত ৯০ হাজার ছাড়াল

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৪৩ পিএম, ১৫ জুন ২০২০ সোমবার

করোনা: মৃত্যু আরও ৩৮, শনাক্ত ৯০ হাজার ছাড়াল

করোনা: মৃত্যু আরও ৩৮, শনাক্ত ৯০ হাজার ছাড়াল

দেশে করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ আক্রান্ত রোগীর শনাক্তের সংখ্যা ৯০ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৯৯ জন, মৃত্যু হয়েছে আরও ৩৮ জনের।

আজ সোমবার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

এর আগে রোববার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল ৩ হাজার ১৪১ জন, মারা যায় ৪৪ জন। আগের দিন শনিবার আক্রান্ত হয়েছিল ২ হাজার ৮৫৬ জন, মারা যায় ৪৪ জন। তার আগের দিন শুক্রবার করোনায় আক্রান্ত হয় ৩ হাজার ৪৭১ জন, মৃত্যু হয় ৪৬ জনের।