ঢাকা, বুধবার ০১, জুলাই ২০২৬ ৪:৪৪:১২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

করোনা মোকাবেলায় ভুল পথে যুক্তরাষ্ট্র: ডা. ফাউচি

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:১৮ পিএম, ৩১ অক্টোবর ২০২০ শনিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রে আবারও হু হু করে বাড়তে শুরু করেছে করোনা ভাইরাসের সংক্রমণ।গত একদিনে দেশটিতে কোভিড-১৯ সংক্রমণ হয়েছে এক লাখের বেশি মানুষের। এমন অবস্থায় দেশটির করোনা বিষয়ক টাস্কফোর্সের প্রধান ও সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্টনি ফাউচি বলেছেন, যুক্তরাষ্ট্র ভুল পথে যাচ্ছে। এমনটি যদি চলতে থাকে, দেশের মানুষকে আরও যন্ত্রণা ভোগ করতে হবে। খবর সিএনবিসির।

নির্বাচনের আগেই প্রতিষেধক আসবে বলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হাঁকডাক করলেও ৩ নভেম্বরের ডেডলাইন কার্যত ‘অবাস্তব’ বলে জানিয়েছেন হোয়াইট হাউসের স্ট্র্যাটেজিক কমিউনিকেশনস ডিরেক্টর অ্যালিসা ফারাহ।

অ্যালিসা ফারাহ বলেন, বছরের শেষে প্রতিষেধক আনার বিষয়ে আমরা আত্মবিশ্বাসী ঠিকই। কিন্তু তা বলে নির্বাচনের মধ্যেই প্রতিষেধক আনার লক্ষ্য অবান্তর। যুক্তরাষ্ট্র এখনও এই ভাইরাসের প্রকোপে কাবু। যত দ্রুত আমরা টিকা আনতে পারব ততই মঙ্গল। আর সেটাই আমাদের লক্ষ্য।

অ্যান্টনি ফাউচিও জানিয়েছেন, সব ঠিক থাকলে প্রতিষেধকের প্রথম কার্যকর ও নিরাপদ ডোজটি পাওয়া যাবে ডিসেম্বরের শেষ বা জানুয়ারির শুরুতে।

ফেসবুক ও টুইটারে লাইভ চ্যাটে ফাউচি বলেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে করোনার প্রথম টিকা হাতে পেতে পারি আমরা।

সংক্রমণের মাত্রা ছাড়ানোয় দেশের মধ্য ও পশ্চিমের প্রদেশগুলোকে কড়া স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছে টাস্কফোর্স। বৃহস্পতিবার ও শুক্রবার যুক্তরাষ্ট্রে সংক্রমণ আবার উল্লেখযোগ্য হারে বেড়েছে।

-জেডসি