ঢাকা, শনিবার ৩১, অক্টোবর ২০২৬ ১:১৪:০৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামে প্রাণ গেল ২ শিশুর, মোট মৃত্যু সাড়ে ১২০০ ছাড়ালো ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১২৬২ ময়মনসিংহে শুরু হচ্ছে দুই দিনব্যাপী লোকজ সাংস্কৃতিক মেলা প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি বিশ্ববাজারে প্রতি ব্যারেল তেলের দাম ১১৫ ডলার ছাড়াল বাজারে শীতের সবজির আগমন, স্বস্তি নেই সব পণ্যে জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

করোনা: রাশিয়ায় আক্রান্তের সংখ্যা ৪ লাখ ছাড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৩০ পিএম, ৩১ মে ২০২০ রবিবার

করোনা: রাশিয়ায় আক্রান্তের সংখ্যা ৪ লাখ ছাড়িয়েছে

করোনা: রাশিয়ায় আক্রান্তের সংখ্যা ৪ লাখ ছাড়িয়েছে

রাশিয়ায় করোনা মহামারীতে আক্রান্তের সংখ্যা চার লাখ ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পর তৃতীয় দেশ হিসেবে চার লাখের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে রাশিয়ায়।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, শনিবার পর্যন্ত মোট কোভিড-১৯ রোগীর সংখ্যা ৪ লাখ ৫ হাজার ৮৪৩ জন।

গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৩৮ জন। মোট মৃত্যুর সংখা বেড়ে হলো ৪ হাজার ৬৯৩ জন।

রাজধানী মস্কোতে করোনায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। সেখানে ১ লাখ ৭৮ হাজার ১৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে। মৃত্যুতেও এগিয়ে রয়েছে শহরটি। এখন পর্যন্ত সেখানে মোট মারা গেছেন ২ হাজার ৪০৮ জন।

রাশিয়ায় এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৭১ হাজার ৮৮৩ জন। চিকিৎসাধীন আছেন ২ লাখ ২৯ হাজার ২৬৭ জন। আর ২ হাজার ৩০০ জন সংকটাপন্ন অবস্থায় রয়েছেন।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, রোববার বেলা ১১ টা পর্যন্ত করোনায় মারা গেছেন বিশ্বের ৩ লাখ ৭১ হাজার ৬ জন মানুষ। আর আক্রান্ত হয়েছেন ৬১ লাখ ৬০ হাজার ২৯৯ জন।

তাদের মধ্যে বর্তমানে ৩০ লাখ ৪৮ হাজার ৫০৬ জন চিকিৎসাধীন এবং ৫৩ হাজার ৫০৩ জন (২ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।