করোনা: রোজার ঈদের ছুটি ২১-৩০ মে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৮ এএম, ১৩ মে ২০২০ বুধবার
করোনা: রোজার ঈদের ছুটি ২১-৩০ মে
প্রাণঘাতি করোনা ভাইরাস সংক্রমণের অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে এবার ঈদের ছুটি হতে পারে ২১ থেকে ৩০ মে পর্যন্ত। ঈদের আগে পরের দুটি সাপ্তাহিক ছুটির চার দিন, শবে কদরের এক দিন এবং ঈদের পরের দুটি কার্যদিবস মিলিয়ে এবার ১০ দিনের ছুটি ঘোষণা করা হবে।
এ ছাড়া চলমান সাধারণ ছুটি আরও চার দিন বাড়িয়ে ঈদের ছুটির সঙ্গে যুক্ত হয়ে যেতে পারে। এ হিসাবে ঈদের ছুটির পর ৩১ মে সরকারি-বেসরকারি অফিস চালুর সম্ভাবনা রয়েছে।
আগামীকাল বৃহস্পতিবার এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে প্রধানমন্ত্রীর কার্যালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। করোনা ভাইরাস সংক্রমণ রোধে এ পর্যন্ত পাঁচ দফা সাধারণ ছুটি বাড়িয়েছে সরকার। ২৬ মার্চ থেকে চলা এ ছুটি শেষ হওয়ার কথা ১৬ মে। এ ছুটি শেষ হতে চললেও করোনা পরিস্থিতির বরং আরও অবনতি হয়েছে। এদিকে এবার চাঁদ দেখাসাপেক্ষে ২৫ মে উদযাপিত হতে পারে পবিত্র ঈদুল ফিতর।
১৬ মের পর ঈদের ছুটির আগে কার্যদিবস থাকে মাত্র ৪টি। আর ঈদের পর দুটি কার্যদিবস। করোনা সংক্রমণ বাড়তে থাকায় এ সময়ে আর অফিস-আদালত না খোলার পক্ষে সরকার। অর্থাৎ ঈদের ও সাধারণ ছুটি মিলিয়ে ৩০ মে পর্যন্ত সব বন্ধ থাকার সম্ভাবনা রয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দুয়েকদিনের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সাধারণ ছুটি এবং ঈদের ছুটির প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে পৌঁছবে। তিনি তাতে সম্মতি দিলে প্রজ্ঞাপন জারি করবে মন্ত্রণালয়।
সরকারি ক্যালেন্ডার অনুযায়ী, এ বছর সম্ভাব্য ঈদের ছুটি ২৪, ২৫ ও ২৬ মে। এর আগে ২১ মে শবে কদর এবং ২২ ও ২৩ মে সাপ্তাহিক ছুটি মিলে সাধারণভাবেই ঈদের ছুটি হবে ছয় দিন। এ ছুটির পর কার্যদিবস ২৭ ও ২৮ মে। এর পর ২৯ ও ৩০ মে সাপ্তাহিক ছুটি। আর ঈদের ছুটির আগে সরকারি কার্যদিবস মাত্র ৪টিÑ ১৭, ১৮, ১৯ ও ২০ মে।
বিশেষজ্ঞদের ধারণা অনুযায়ী, এ মাসের শেষ দুই সপ্তাহ দেশে করোনা পরিস্থিতি সবচেয়ে বেশি খারাপ হবে। কদিন ধরেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। গত সোমবার প্রথমবারের মতো ২৪ ঘণ্টায় এক হাজারের বেশি কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। কদিন ধরেই ২৪ ঘণ্টায় মৃত্যু হচ্ছে ১০ জনের বেশি করে। এসব বিষয় বিবেচনা নিচ্ছে সরকার। ফলে ঈদের আগে অফিস খোলার পক্ষে নন সংশ্লিষ্টরা।
এদিকে রোজা ও ঈদ উপলক্ষে সীমিত পরিসরে হাটবাজার, দোকানপাট, শপিংমল খোলার অনুমতি দিয়েছে সরকার। কিন্তু মানুষ স্বাস্থ্যবিধি না মেনে অবাধে যাতায়াত করার করোনা সংক্রমণের ঝুঁকি আরও বেড়েছে বলে মনে করেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। ফলে হাটবাজার, দোকানপাট ও শপিংমল খোলা না রাখার বিষয়টি সরকারের ভাবনায় রয়েছে বলে জানিয়েছে একাধিক সূত্র। এ বিষয়ে দুয়েকদিনের মধ্যেই সিদ্ধান্ত আসতে পারে বলে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে।
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ











