ঢাকা, শুক্রবার ২৭, মার্চ ২০২৬ ১৬:৩০:৩০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ঢাকা বিমানবন্দরে ২৮ দিনে ৭৯৭টি ফ্লাইট বাতিল রাজধানীতে সর্দি-কাশি-জ্বরের প্রকোপ দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম শপথ নিলেন নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ ইইউ বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি কমল ২৫% কমছে মাছ-মুরগির দাম, শাক-সবজির বাজারে স্বস্তি আমার এলাকায় ওয়াজো হবে, কীর্তন-বাউল গানও হবে: রুমিন ফারহানা

করোনা শনাক্তের সব রেকর্ড ভাঙল, মৃত্যু ১০৪

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:১৪ পিএম, ২৮ জুন ২০২১ সোমবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

দেশে গত ২৪ ঘণ্টায় এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ সংখ্যক করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত করা হয়েছে। এই সময়ে ৮,৩৬৪ জন কোভিড রোগী নতুন করে শনাক্ত হয়েছে। দেশে একদিনে এর চেয়ে বেশি রোগী আর কখনও শনাক্ত করা হয়নি। গতকাল মৃত্যুর সংখ্যায় রেকর্ডের পর আজই শনাক্তের সংখ্যা সব রেকর্ড ছাড়িয়ে গেল। এছাড়া করোনায় দেশে গত ২৪ ঘণ্টায় ১০৪ জনের মৃত্যু হয়েছে।  

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গত ৭ এপ্রিল ৭ হাজার ৬২৬ জনের করোনা শনাক্ত হয়েছিল। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন পর্যন্ত দেশে করোনা শনাক্ত হয়েছে ৮ লাখ ৯৬ হাজার ৬৭০ জনের। করোনায় মারা গেছেন ১৪ হাজার ২৭৬ জন।  আর সুস্থ হয়েছেন ৮ লাখ ৭ হাজার ৬৭৩ জন।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মোট ৩৫ হাজার ৫৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ২৩ দশমিক ৮৬ শতাংশ।
 
গত ২৪ ঘণ্টায় করোনায় খুলনায় সবচেয়ে বেশি ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ঢাকায় ২৭ জন, চট্টগ্রামে ১৯, রাজশাহীতে ৭, বরিশালে ২, রংপুরে ৯ এবং ময়মনসিংহে ৫ জন মারা গেছেন।

প্রসঙ্গত, দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে গত বছরের ৮ মার্চ। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।