করোনা শনাক্তে টানা চার সপ্তাহ বিশ্ব রেকর্ড
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৭ পিএম, ২ নভেম্বর ২০২০ সোমবার
ছবি: ইন্টারনেট
প্রাণঘাতী করোনা ভাইরাসে বিপর্যস্ত হয়ে পড়েছে গোটা বিশ্ব। এই ভাইরাসের প্রথম ঢেউয়ে দিশেহারা হয়ে পড়েছে বিশ্ববাসী। মাঝে কিছুটা সংক্রমণ কমলেও আরও শক্তিশালী রূপে আবিভূর্ত হয়েছে প্রাণঘাতী এই ভাইরাস। দ্বিতীয় ঢেউয়ে বিশ্বের বিভিন্ন দেশে দাপটের সঙ্গে সংক্রমিত করছে করোনা ভাইরাস। এরই মধ্যে পজিটিভ শনাক্তের হিসাবে টানা চার সপ্তাহে বিশ্ব রেকর্ড হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী, গত সপ্তাহে সর্বোচ্চ ৩৩ লাখ ২৯ হাজার ৫১৪ জন নতুন করোনা সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন।
ওয়ার্ল্ডওমিটারের হিসাব অনুযায়ী, এই রোগে এখন পর্যন্ত ৪ কোটি ৬৮ লাখ ৯ হাজার ২৫২ জন শনাক্ত হয়েছেন। মারা গেছেন ১২ লাখ ৫ হাজার ১৯৪ জন। সুস্থ ৩ কোটি ৩৭ লাখ ৫৩ হাজার ৭৭০ জন। ১০ লাখের ওপরে আক্রান্ত হয়েছে ৯টি দেশে: যুক্তরাষ্ট্র, ভারত, ব্রাজিল, রাশিয়া, ফ্রান্স, স্পেন, আর্জেন্টিনা, কলম্বিয়া এবং ব্রিটেন।
সবচেয়ে বেশি আক্রান্ত এবং মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত ৯৪ লাখ ৭৩ হাজার ৯১১ জন পজিটিভ শনাক্ত হয়েছেন। মারা গেছেন ২ লাখ ৩৬ হাজার ৪৭১ জন। ভারতে ৮২ লাখ ২৯ হাজার ৩২২ জন শনাক্ত হওয়ার পাশাপাশি মারা গেছেন ১ লাখ ২২ হাজার ৬৪২ জন।
বেশি আক্রান্তের দেশগুলোতে নতুন করে লকডাউন শুরু হচ্ছে। ব্রিটেনে দেশব্যাপী লকডাউনের ঘোষণা দেওয়ার সময় দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ‘চিকিৎসা এবং মানবিক বিপর্যয়ের আশঙ্কা করছেন তিনি।’ ব্রিটেনে দেশে এখন পর্যন্ত ১০ লাখ ৩৪ হাজার ৯১৪ জন করোনা ভাইরাসে পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। মারা গেছেন ৪৬ হাজার ৭১৭ জন।
-জেডসি
- সাংবাদিকের কলমে ভয় দেখানোর অধিকার কারও নেই
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- বদলে গেল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে
- বায়ুদূষণে ঢাকার উন্নতি, শীর্ষে লাহোর
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- শীতকালীন শাকসবজি চাষে ব্যস্ত বগুড়ার কৃষকরা
- অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব
- তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি
- সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহারের আলটিমেটাম ডিআরইউর
- জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান
- ইয়ামাল-এমবাপের হৃদয় ভেঙে ব্যালন ডি’অর কেইনের
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- বিমানে করে আমার জন্য একজন শিউলি ফুল পাঠিয়েছেন: পরীমণি
- কী অদ্ভুত এই স্বাধীনতা! যে দেশে মুক্তিযোদ্ধার কবরও নিরাপদ নয়
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো
- চতুর্থবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৩২৪ টাকা
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- জনপ্রিয়তা পাচ্ছে ‘অনিন্দিতা’র শাড়ি-গয়না
- পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭








