ঢাকা, বুধবার ০১, জুলাই ২০২৬ ১৯:৪১:৩৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইকুয়েডরকে হারিয়ে ৪০ বছর পর নকআউটে জয় মেক্সিকোর ভেনিজুয়েলায় ভূমিকম্পের ৬ দিন পর তিন বছরের শিশুকে উদ্ধার এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোয় ফ্রান্স আইভরি কোস্টকে হারিয়ে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে ঢাবি সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী কাল শুরু এইচএসসি পরীক্ষা, সব শিক্ষাবোর্ডে একই প্রশ্নপত্র ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ

করোনা সংক্রমণে আগের সব রেকর্ড ভাঙল ভারত

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২০ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২০ শুক্রবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ভারত বিপর্যস্ত মহামারি করোনার তাণ্ডবে। করোনাভাইরাসের (কভিড-১৯) দৈনিক সর্বোচ্চ সংক্রমণে একদিন আগের সব রেকর্ড ভেঙে ফের বিশ্ব রেকর্ড গড়েছে দেশটি। শুধু তাই নয়, এক সপ্তাহের টানা সর্বোচ্চ সংক্রমণেও বিশ্ব রেকর্ড গড়েছে ভারত।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৯৬ হাজারের বেশী আক্রান্ত হয়েছেন। পৃথিবীর কোনো দেশেই একদিনে এত সংখ্যক মানুষের আক্রান্ত হওয়ার রেকর্ড নেই। খবর ওয়ান ইন্ডিয়ার।

প্রতিবেদনে বলা হয়েছে, একদিনে ভারতে করোনায় মারা গেছেন ১২০৯ জন। আর আক্রান্ত হয়েছেন ৯৬ হাজার ৫৫১ জন। এর মধ্য দিয়ে দেশটিতে আক্রান্ত ছাড়াল ৪৫ লাখ।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন ৪৫ লাখ ৬২ হাজার ৪১৫ জন। আর মারা গেছেন ৭৬ হাজার ২৭১ জন।

বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা ভাইরাসের রোগী শনাক্ত হলেও প্রথম মৃত্যুর খবর আসে ১৮ মার্চ। দিন দিন করোনা রোগী শনাক্ত ও মৃতের সংখ্যা বাড়ায় নড়েচড়ে বসে সরকার। ভাইরাসটি যেন ছড়িয়ে পড়তে না পারে সেজন্য নিয়েছেন নানা পদক্ষেপ।

ভারতের কোভিড পরিসংখ্যানের শীর্ষে থাকা মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ১০ লক্ষ। মারাঠা প্রদেশে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৯,৬৭,৩৪৯ জন। সংক্রমণে মৃত্যু হয়েছে ২৭,৭৮৭ জনের। সংক্রমণ সারিয়ে সুস্থ হয়েছে ৬,৮৬,৪৬২ জন। মহারাষ্ট্রে এখন অ্যাকটিভ কেস ২,৫৩,১০০।

দ্বিতীয় স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ। সেখানে করোনা আক্রান্তের সংখ্যা ৫,২৭,৫১২। সংক্রমণে মৃত্যু হয়েছে ৪৬৩৪ জনের। সুস্থ হয়ে উঠেছেন ৪,২৫,৬০৭ জন। অন্ধ্রপ্রদেশে অ্যাকটিভ কেস ৯৭,২৭১।

তৃতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। এখানে করোনায় আক্রান্ত হয়েছেন ৪,৮০,৫২৪ জন। কোভিড-১৯ সংক্রমণে মৃত্যু হয়েছে ৮০৯০ জনের। সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৪,২৩,২৩১। তামিলনাড়ুতে অ্যাকটিভ কেস ৪৯,২০৩।

চতুর্থ স্থানে রয়েছে কর্নাটক। এখানে করোনা আক্রান্তের সংখ্যা ৪,২১,৭৩০। মৃত্যু হয়েছে ৬৮০৮ জনের। সংক্রমণ সারিয়ে সুস্থ হয়েছে ৩,১৫,৪৩৩ জন। কর্নাটকে অ্যাকটিভ কেস ৯৯,৪৮৯।

পঞ্চম স্থানে রয়েছে উত্তরপ্রদেশ। এখানে করোনা আক্রান্তের সংখ্যা ২,৮৫,০৪১। সংক্রমণে মৃত্যু হয়েছে ৪১১২ জনের। সুস্থ হয়ে উঠেছেন ২,১৬,৯০১ জন। উত্তরপ্রদেশে অ্যাকটিভ কেস ৬৪,০২৮।

ষষ্ঠ স্থানে রয়েছে দিল্লি। রাজধানী শহরে করোনা আক্রান্তের সংখ্যা ২,০১,১৭৪। সংক্রমণে মৃত্যু হয়েছে ৪৬৩৮ জনের। সুস্থ হয়ে উঠেছেন ১,৭২,৭৬৩ জন। দিল্লিতে অ্যাকটিভ কেস ২৩,৭৭৩।

-জেডসি