করোনা সংক্রমণে চলতি মাস খুবই ঝুঁকিপূর্ণ: স্বাস্থ্যমন্ত্রী
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩১ পিএম, ৭ এপ্রিল ২০২০ মঙ্গলবার
করোনা সংক্রমণে চলতি মাস খুবই ঝুঁকিপূর্ণ: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনা ভাইরাস সংক্রমণের জন্য চলতি মাস (এপ্রিল মাস) বাংলাদেশের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
আজ মঙ্গলবার রাজধানীর তেজগাওস্থ সিএমএইচডি (কেন্দ্রীয় ওষুধাগার) ভবনে জীপ গাড়ি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
জাহিদ মালেক বলেন, আমরা এখন লকডাউন অবস্থায় আছি। বিদেশ থেকে যারা এসেছেন তাদের অনেকই সঙ্গরোধে (হোম কোয়ারেন্টাইন) ছিলেন, এখনও অনেকে আছেন। যথাযথ ব্যবস্থার কারণেই আমাদের দেশে করোনা পরিস্থিতি পৃথিবীর অনেক দেশের তুলনায় অনেক ভালো। তবে চলতি মাস আমাদের দেশের জন্য অত্যন্ত ঝুঁকিপূণ, তাই সবাইকে শতর্ক থাকতে হবে।
তিনি বলেন, করোনার সময়ে ৯ লাখ মানুষ বাইরে থেকে এসেছেন। তার পরেও আমরা ভালো আছি। এই মাসটা খুব ক্রিটিকাল, এই মাসে সাহসিকতার সঙ্গে কাজ করতে হবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা মোকাবিলায় সকল পর্যায়ের কর্মকর্তাদের সঠিকভাবে দায়িত্বপালন করতে হবে। প্রধানমন্ত্রী সার্বক্ষণিক আমাদের দিক নির্দেশনা দিচ্ছেন। যেসব এলাকায় বাড়িতে করোনা রোগী আছে সেগুলোর দিকে বেশি করে লক্ষ্য রাখতে হবে।
তিনি বলেন, আমরা টেস্টিং ল্যাব বাড়াচ্ছি। অল্প সময়ের মধ্যে ১৭/১৮ টি ল্যাব চালু করেছি। আগামীতে আরো ১০টি ল্যাব চালু করা হবে। উপজেলা পর্যায়ের কর্মকর্তা যারা আছেন তাদের খেয়াল রাখতে হবে টেস্টিং যেন ভালো হয়, আরো বেশি সংখ্যক টেস্টিং যেন হয়। বিশেষ করে যারা বিদেশ থেকে এসেছেন, আর তাদের আশপাশে যারা আছেন তাদের নমুনা সংগ্রহ করে নিকটস্থ ল্যাবে পাঠাবেন।
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু






