ঢাকা, বৃহস্পতিবার ২৯, অক্টোবর ২০২৬ ৩:৩৯:৩৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের স্বর্ণ জয় নারী ও শিশুদের কল্যাণে ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার শনিবার এইচএসসির ফল প্রকাশ: অনলাইনে জানবেন যেভাবে ঢামেক চত্বরে অ্যাম্বুলেন্স ধর্মঘট, রোগী-স্বজনদের ভোগান্তি ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’

করোনা সংক্রমণ ঠেকাতে ধূমপান নিষিদ্ধ করলো স্পেন

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:১১ পিএম, ১৪ আগস্ট ২০২০ শুক্রবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে স্পেনে ধূমপান নিষিদ্ধ করা হয়েছে। প্রাদেশিক সরকারের এক নির্দেশনায় বলা হয়েছে, রাস্তা-ঘাট, হোটেল, রেস্তোরাঁ বা বারে যথেষ্ট সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব না হলে ধূমপান নিষিদ্ধ থাকবে। -বিবিসি, এএফপি, সিএনএন

প্রতিবেদন থেকে জানা গেছে, স্পেনে নতুন করে সংক্রমণ ছড়িয়ে পড়ায় দেশজুড়ে আতঙ্ক তৈরি হয়েছে। গত জুনে দেশটিতে যেখানে সংক্রমণ ছিল দিনে দেড়শরও কম, বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে দিনে কমপক্ষে দেড় হাজার। বিশেষজ্ঞরা বলছেন, ধূমপায়ীরা ফেস মাস্ক পরেন না। তাছাড়া যখন তারা ধোঁয়া ছাড়েন তার সাথে ড্রপলেটস বা ক্ষুদ্র লালাবিন্দু বের হয়। এতে করে অন্যকে সংক্রমিত করার ঝুঁকি তৈরি হয়।

কোভিড-১৯ মহামারি শুরুর পর গত কয়েক মাসে ১০ লাখেরও বেশি মানুষ ধূমপান ছেড়ে দিয়েছেন। এদিকে, ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান বলছে, কোভিড সংক্রমণে শীর্ষ ১০য়ে রয়েছে স্পেন। এখন পর্যন্ত কোভিডে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৭৬ হাজার ৮৬৪। এর মধ্যে মারা গেছে ২৮ হাজার ৫৭৯ জন। অপরদিকে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে ৬১৭ জন।

-জেডসি