ঢাকা, শনিবার ৩১, অক্টোবর ২০২৬ ০:১৩:৫১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামে প্রাণ গেল ২ শিশুর, মোট মৃত্যু সাড়ে ১২০০ ছাড়ালো ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১২৬২ ময়মনসিংহে শুরু হচ্ছে দুই দিনব্যাপী লোকজ সাংস্কৃতিক মেলা প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি বিশ্ববাজারে প্রতি ব্যারেল তেলের দাম ১১৫ ডলার ছাড়াল বাজারে শীতের সবজির আগমন, স্বস্তি নেই সব পণ্যে জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

করোনা: সৌদির জেদ্দায় মসজিদে আবারও নামাজ পড়া বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৫ পিএম, ৭ জুন ২০২০ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় শনিবার থেকে নতুন করে লকডাউন দেওয়া হয়েছে সৌদি আরবের জেদ্দায়। এর আওতায় দুপুর ৩টা থেকে ভোর ৬টা পর্যন্ত কারফিউও জারি থাকবে অঞ্চলটিতে।

শুক্রবার সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, অন্তত আগামী দু’সপ্তাহ কার্যকর থাকবে এ নির্দেশনা। ফলে এই ক’দিন মসজিদে নামাজ পড়তে পারবেন না জেদ্দাবাসী। সরকারি-বেসরকারি খাতে কর্মরত সব পেশাজীবীদের ঘরের ভেতরে অবস্থান করতে বলা হয়েছে। রাজধানী রিয়াদেও জনসমাগম বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার চিন্তাভাবনা চলছে বলে জানিয়েছে প্রশাসন।

কোভিড-১৯ এ এখন পর্যন্ত সাড়ে ৬০০ প্রাণহানি হয়েছে সৌদি আরবে, আক্রান্ত প্রায় ৯৬ হাজার।  মে মাসের শেষে পবিত্র মক্কা-মদিনা বাদে পুরো দেশে লকডাউন শিথিল করে সৌদি সরকার। এ বছর ওমরাহ বন্ধের পর মহামারীর কারণে অনিশ্চয়তা তৈরি হয়েছে হজ পালন নিয়েও।

-জেডসি