করোনা: হজ বাতিলের পরিকল্পনা সৌদি আরবের
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৩ পিএম, ১৪ জুন ২০২০ রবিবার
ছবি: ইন্টারনেট
১৯৩২ সালে আধুনিক সৌদি রাজতন্ত্র প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো পবিত্র হজ বাতিলের বিষয়ে বিবেচনা করছে সৌদি সরকার। সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রণালয়ের একজন সিনিয়র কর্মকর্তা ব্রিটিশ সংবাদপত্র ফাইনান্সিয়াল টাইমসকে এমনটাই জানিয়েছেন।
সৌদি আরবে করোনাভাইরাসের সংক্রমণ ১ লাখ অতিক্রম করেছে। তারই পরিপ্রেক্ষিতে এমন বিবেচনা করতে যাচ্ছে দেশটির সরকার। ওই কর্মকর্তা বলেন, এই বিষয়টি সাবধানতার সাথে যাচাই করা হয়েছে এবং বিভিন্ন পরিস্থিতি বিবেচনা করা হচ্ছে। এক সপ্তাহের মধ্যে একটি আনুষ্ঠানিক সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
চলতি বছরের জুলাই মাসের শেষের দিকে মুসলিম বিশ্বের বৃহত্তম এই ধর্মীয় সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা। যেখানে ২ মিলিয়নের বেশি হজযাত্রী মক্কা-মদিনায় সমবেত হওয়ার সম্ভাবনা ছিলো।
গালফ নিউজ বলছে, সৌদি সরকার হজের জন্য আগত হাজীর সংখ্যা হ্রাস করার বিষয়টিও বিবেচনা করতে পারে। রয়টার্স বলছে, সৌদি আরবের উচ্চপদস্থ কতিপয় কর্মকর্তা, এই বছর হজ বাতিলের জন্য চাপ দিচ্ছেন সরকারকে। এক্ষেত্রে সীমিত সংখ্যক হজ যাত্রীকে অনুমতি দেওয়ার ব্যাপারেও সিদ্ধান্ত আসতে পারে। কঠোর পদ্ধতি অনুসরণের মাধ্যমে প্রত্যেক দেশ থেকে ২০ শতাংশ হাজীকে অনুমতি দেওয়া হতে পারে। তবে এখনো তা নিশ্চিত নয়।
ইসলামে এর গুরুত্ব ছাড়াও হজ রিয়াদের বিদেশী আয়ের একটি বড় উৎস। রয়টার্স বলছে, সরকারী তথ্য থেকে দেখা যায়, হজ এবং ওমরাহ থেকে বছরে প্রায় ১২ বিলিয়ন ডলার আয় করে থাকে সৌদি সরকার।
কিন্তু গত মার্চ মাসে কোভিড -১৯ মহামারী আকারে ছড়িয়ে পড়ার পর সৌদি আরব বিভিন্ন দেশকে হজের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ না করার অনুরোধ জানায় এবং ওমরাহ স্থগিত করে।
ধর্মীয় কারণ ছাড়াও হজ বাতিল করার সিদ্ধান্ত সৌদি সরকারের অর্থনীতির জন্য একটি বড় রকমের আঘাত।
করোনাভাইরাস আতংকে এরই মধ্যে কয়েকটি দেশ যেমন, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, ব্রুনাই, থাইল্যান্ড এবং মালয়েশিয়া এবার হজে অংশ করবে না বলে জানিয়ে দিয়েছে।
-জেডসি
- হামে প্রাণ গেল ২ শিশুর, মোট মৃত্যু সাড়ে ১২০০ ছাড়ালো
- ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১২৬২
- ময়মনসিংহে শুরু হচ্ছে দুই দিনব্যাপী লোকজ সাংস্কৃতিক মেলা
- বাবার স্মৃতির পথে, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ প্রাঙ্গণে
- প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি
- মেঘ সরলেই পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘা
- দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত?
- বাংলাদেশসহ ১০ দল নিয়ে আইসিসির নতুন টুর্নামেন্ট
- বিশ্ববাজারে প্রতি ব্যারেল তেলের দাম ১১৫ ডলার ছাড়াল
- দেশের ছয় বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা
- শনিবারের মধ্যে সরকারি বাসার ভাড়াটিয়া সরানোর নির্দেশ
- ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষণে ১২তম
- বাজারে শীতের সবজির আগমন, স্বস্তি নেই সব পণ্যে
- জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
- শরীরের পরিবর্তন ও ট্রল নিয়ে মুখ খুললেন ক্যাটরিনা কাইফ
- শরীরের পরিবর্তন ও ট্রল নিয়ে মুখ খুললেন ক্যাটরিনা কাইফ
- তেঁতুলিয়ায় বাড়ছে শীতের অনুভূতি
- ‘নীলসাগর এক্সপ্রেস’ লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল বন্ধ
- সুস্বাদু এবং মজাদার মাংসের পিঠার রেসিপি
- ঘূর্ণিঝড় অর্নবের প্রভাবে বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ,যান চলাচল ব্যাহত
- দেশের ছয় বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা
- গাজার শিশুদের বাঁচাতে হামজার উদ্যোগ, সংগ্রহ ১ লাখ পাউন্ড
- বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জন্মদিন আজ
- ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে
- মেঘ সরলেই পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘা
- শাহজালালে দুই নারী যাত্রীর প্যান্টে মিলল ২৪ কোটি টাকার সোনা
- ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১০ জানুয়ারি
- চরম ঝুঁকিতে দেশের পাঁচ শতাধিক সরকারি-বেসরকারি ওয়েবসাইট







