ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ১১:২৬:৫২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯ এলপি গ্যাসের দাম কমল নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’ জুনে নারী-শিশু নির্যাতনের শিকার ৩৩৩ জন টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা শুরু

করোনা: ১৬ দেশ থেকে ইতালি প্রবেশে নিষেধাজ্ঞার সময় বাড়লো

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪০ পিএম, ৯ আগস্ট ২০২০ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

বাংলাদেশসহ ১৬টি দেশ থেকে ইতালিতে প্রবেশের নিষেধাজ্ঞা ৭ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে স্বাক্ষরিত নতুন আদেশে এই নিষেধাজ্ঞা বাড়ানো হয়। মূলত কয়েকদিন ধরে ইতালিতে প্রাণঘাতি করোনাভাইরাসের উর্ধমুখী সংক্রমণের চিত্র দেখে সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে বলেই ধারণা করা হচ্ছে।

নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হবার কথা ছিলো ১০ আগস্ট। বর্তমান পরিস্থিতি বিবেচনায় সরকার প্রধান (০৯ আগস্ট) এই আগাম ডিগ্রিতে স্বাক্ষর প্রদান করেন।

এদিকে, ইতালিতে ১৫ আগস্ট থেকে চালু হচ্ছে ক্রুজ শিপ। দেশের পর্যটন খাতে কিছুটা স্বস্তি ফেরাতে নেয়া হচ্ছে এ উদ্যোগ। এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে।

তিনি জানান, ক্রুজ শিপের পাশাপাশি বাণিজ্য মেলাও স্বল্প পরিসরে চালু করা হবে। সেপ্টেম্বর থেকে বড় পরিসরে বাণিজ্য মেলা শুরু হবে। নতুন এ উদ্যোগ দেশের অর্থনীতিতে ১০ হাজার কোটি ইউরো যোগ করবে। কর্মসংস্থান আর ব্যবসা নিরাপদ রাখতেই এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।

মহামারীতে অনেক ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। দেশের রেস্টুরেন্ট আর ফার্মগুলো যেন ক্ষতি পুষিয়ে নিতে পারে, সেজন্য ৭২ কোটি ডলারের প্রণোদনার ব্যবস্থা করা হয়েছে। দেশের নাগরিক আর ব্যবসার সুবিধার্থে কর পরিশোধের সময়সীমাও বাড়বে।

-জেডসি