করোনা: ২১ দিনের লকডাউনে গেল ওয়ারী
ইউএনবি | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:২৩ পিএম, ৪ জুলাই ২০২০ শনিবার
করোনা: ২১ দিনের লকডাউনে গেল ওয়ারী
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন ওয়ারী এলাকায় শনিবার সকাল থেকে ২১ দিনের জন্য লকডাউন কার্যকর করা হয়েছে। কোভিড-১৯ সংক্রমণের হার বেশি হওয়ায় এ এলাকাকে ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত করা হয়েছিল।
ওয়ারী এলাকার টিপু সুলতান রোড, জাহাঙ্গীর রোড, ঢাকা-সিলেট মহাসড়কের (জয়কালি মন্দির থেকে বলধা গার্ডেন) বাইরের সড়ক, লালমনি রোড, হেয়ার রোড, ওয়ার রোড, র্যাঙ্কিন স্ট্রিট এবং নবাব স্ট্রিটের অভ্যন্তরীণ এলাকায় আজ সকাল ৮টা থেকে কঠোরভাবে লকডাউন কার্যকর থাকছে।
করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণের লক্ষ্যে আগমী ২৫ জুলাই পর্যন্ত লকডাউনের বিধিনিষেধ কার্যকর থাকবে।
এর আগে মঙ্গলবার ডিএসসিসির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ওয়ারীকে লকডাউনের আওতায় রাখার বিষয়ে বিস্তারিত তথ্য জানান।
তিনি বলেন, এখানে একটি নিয়ন্ত্রণ কক্ষ চালু করা হয়েছে। সেই সাথে এলাকায় নমুনা সংগ্রহ বুথের পাশাপাশি একটি আইসোলেশন কেন্দ্রও স্থাপন করা হবে।
‘এখানে সবকিছু বন্ধ থাকবে,’ উল্লেখ করে মেয়র বলেন, তবে ফার্মেসি ও মুদির দোকান খোলা থাকবে।
ওয়ারীতে মানুষকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী পৌঁছে দিতে কাজ করছে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০টিরও বেশি প্রতিষ্ঠান।
শুক্রবার বিকালে ওয়ারী পরিদর্শনে গিয়ে ইউএনবির ফটো সাংবাদিক দেখতে পান, স্থানীয় কমিটির সদস্যদের সাথে সমন্বয় করে ডিএসসিসির প্রতিনিধিরা এলাকার সব প্রবেশ পথে বাঁশ দিয়ে প্রতিরোধক তৈরি করছেন।
এর আগে ওয়ারীতে লকডাউন কার্যকর করতে গত ৩০ জুন ডিএসসিসিকে চিঠি দেয় স্থানীয় সরকার বিভাগ। এতে তিনটি বাইরের সড়ক ও চারটি অভ্যন্তরীণ সড়ককে লকডাউনের আওতায় আনতে বলা হয়।
স্বাস্থ্যসেবা বিভাগ ২২ জুন ডিএসসিসির ৪১ নম্বর ওয়ার্ড ওয়ারীকে ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত করে।
করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে গত ১০ জুন ঢাকা উত্তর সিটি করপোরেশনের রাজাবাজার এলাকায় ২১ দিনের লকডাউন দেয়া হয়, যা সম্প্রতি শেষ হয়েছে।
এদিকে, সপ্তাহে নতুন করে করোনাভাইরাস আক্রান্তদের নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) করা র্যাংকিংয়ে শুক্রবার বাংলাদেশ ৮ম স্থানে উঠে এসেছে।
- লাঞ্চ, সুস্থ থাকার ছোট কিন্তু কার্যকর টিপস
- ভেনেজুয়েলায় নির্বাচন এ বছর হতে পারে: মাচাদো
- দেশে পৌঁছেছে চার লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট
- শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন তথ্য
- হজযাত্রীদের ভিসা ইস্যুর তারিখ জানাল সৌদি আরব
- পে-স্কেল বাস্তবায়নের দাবি, সরকারি কর্মচারীরা যমুনার দিকে
- সিকিমে দফায় দফায় ভূমিকম্প, বাংলাদেশেও অনুভূত
- নিজের বিয়ে নিয়ে যা বললেন সাফা কবির
- কলা খাওয়ার ফলাফল: ক্ষুদ্র ফসল, বিশাল উপকারিতা
- নির্বাচন পর্যবেক্ষণ: স্বচ্ছতার প্রতিশ্রুতি না আনুষ্ঠানিকতার ফাঁদ
- একজনের সংস্থা ‘পাশা’ দিচ্ছে ১০ হাজার পর্যবেক্ষক
- চট্টগ্রামের বাজারে নিত্যপণ্যের দামে স্বস্তি নেই
- স্বর্ণ-রুপার দাম পতন, স্বর্ণে ভরিতে কমলো ৭৬৪০ টাকা
- সন্ধ্যা পর্যন্ত গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়
- আজ শুক্রবার ঢাকার যেসব মার্কেট বন্ধ
- আজ থেকে দুই দিন নারায়ণগঞ্জ–মুন্সিগঞ্জে গ্যাসের তীব্র স্বল্পচাপ
- ঢাকার আবহাওয়া আজ আংশিক মেঘলা থাকবে
- বিশ্বকাপ ফুটবলের টিকেট মিলল কি না জানা যাবে আজ
- একজনের সংস্থা ‘পাশা’ দিচ্ছে ১০ হাজার পর্যবেক্ষক
- ২০ ফেব্রুয়ারি শুরু অমর একুশে বইমেলা, চলবে ২৫ দিন
- রমজান মাসের অফিস সময় নির্ধারণ
- রাস্তায় ময়লার পাহাড়, কোথায় বর্জ্য ব্যবস্থাপনা?
- চট্টগ্রামের বাজারে নিত্যপণ্যের দামে স্বস্তি নেই
- ১৯ বিষয়ে অগ্রাধিকার দিয়ে ইশতেহার ঘোষণা শামা ওবায়েদের
- সন্ধ্যা পর্যন্ত গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়
- ববিতাসহ দশ বিশিষ্ট ব্যক্তি পাচ্ছেন একুশে পদক
- তারেক রহমানের উদ্দেশে বিদিশার খোলা চিঠি
- ফেসবুক বুস্টিং ও ডিজিটাল প্রচারণার হিসাব দিতে হবে নির্বাচন কমিশনে
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান দ্বিতীয়
- আজকের বাজারের সোনার দাম জেনে নিন











