ঢাকা, বুধবার ২৮, অক্টোবর ২০২৬ ১৮:৫৩:০১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নারী ও শিশুদের কল্যাণে ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার শনিবার এইচএসসির ফল প্রকাশ: অনলাইনে জানবেন যেভাবে ঢামেক চত্বরে অ্যাম্বুলেন্স ধর্মঘট, রোগী-স্বজনদের ভোগান্তি চীনে শিশুর চেয়ে প্রবীণ বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র মনোনয়ন বৈধ, বিনা লড়াইয়ে জয় পাচ্ছেন এলিজা ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ রাষ্ট্রপতির তিন জেলা সফর বাতিল

করোনা: ৩ সপ্তাহের লকডাউন ঘোষণা করবে ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:৩৬ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২০ সোমবার

করোনা: ৩ সপ্তাহের লকডাউন ঘোষণা করবে ইসরাইল

করোনা: ৩ সপ্তাহের লকডাউন ঘোষণা করবে ইসরাইল

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রোববার বলেছেন, সরকার করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি রোধের লক্ষ্যে দেশব্যাপী তিন সপ্তাহের লকডাউন ঘোষণা করবে। খবর এএফপি’র।

টেলিভিশনে পরিবেশিত এক বিবৃতিতে তিনি বলেন, ‘সরকারি বৈঠকে আজ আমরা তিন সপ্তাহের কঠোর লকডাউন পরিকল্পনার বিষয়ে একটি সিদ্ধান্তে পৌঁছেছি। এ পরিকল্পনার আওতায় লকডাউনের মেয়াদ বাড়ানোর সুযোগ রাখা হয়েছে।’

ইহুদি নববর্ষ ও বড় ছুটি শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগে আগামী শুক্রবার গ্রীনিচ মান সময় ১১০০ টায় এ লকডাউন শুরু হওয়ার কথা রয়েছে।

নেতানিয়াহু বলেন, ‘আমাদের উদ্দেশ্য হচ্ছে করোনাভাইরাসের সংক্রমণ হ্রাসে এর বিস্তার ঠেকানো।’ দেশটিতে ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ ৪ হাজারের মাইলফলক অতিক্রম করেছে।

আগামী কয়েক দিনের মধ্যে এ লকডাউনের গাইডলাইন চূড়ান্ত করা হবে। এর আওতায় বাসার ভেতরে সর্বোচ্চ ১০ জন এবং বাইরে সর্বোচ্চ ২০ একত্রিত হওয়ার সুযোগ থাকবে।