ঢাকা, শুক্রবার ১৭, জুলাই ২০২৬ ১৪:২৮:২৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

কর্মজীবী নারীদের ঝটপট তৈরি হওয়ার উপায়

আপডেট: ০৬:৫৪ পিএম, ২২ আগস্ট ২০১৫ শনিবার

17216 স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : আপনি যদি কর্মজীবী নারী হয়ে থাকেন তাহলে দৈনন্দিন ব্যস্ত কর্মসূচী যে আপনার সৌন্দর্য্য চর্চায় বাধা হয়ে দাঁড়ায় তা আর নতুন করে বলার কিছু নেই। অতি ব্যস্ততার কারণে ঠিকমতো সেজে অফিসে যাওয়া সম্ভব হয়ে উঠে না। তাই বলে তো থেমে থাকার সুযোগ নেই। নিজেকে আকর্ষণীয় রাখতে জেনে নিন পাঁচ মিনিটে মেকআপের কয়েকটি উপায়।
* পর্যাপ্ত ঘুমের অভাবে চোখ ফোলা দেখালে কিংবা চোখের নিচে কালো দাগ পড়লে ত্রিকোণাকারভাবে দাগ গোপনকারী ক্রিম লাগিয়ে নিন। ক্রিমটি ভালো করে ঘষে তার উপর স্বচ্ছ হলুদ পাওডার লাগিয়ে দেখুন নিমিষেই উজ্জ্বল হবে চেহারা।
* কয়েকঘন্টা কাজ করার পরই লিপস্টিক হালকা হয়ে যায়। সময়ের স্বল্পতায় বারবার লিপস্টিক লাগানোর সুযোগ পাওয়া যায় না। তাই লিপস্টিক লাগানোর পর টিস্যুর সাহায্যে ঠোঁটে একটু পাওডার ছড়িয়ে নিলেই রঙ স্থায়ী হয়।
* পার্টি অথবা কর্মক্ষেত্রে চোখকে আকর্ষণীয় করে সাজাতে চান? চোখের পাতার বাইরের অংশে আইলাইনার লাগিয়ে নিন।এবার চোখের অন্যান্য অংশের মেক আপের সঙ্গে আইলাইনারটি ঘষে মিশিয়ে নিন। আপনার চোখ আকর্ষণীয় এবং স্মোকি দেখাবে।
* সাদা আইলাইনার বা কাজল দিয়েও চমৎকারভাবে চোখ ছোট বা বড় করে সাজানো যায়। চোখ বড় করে সাজাতে চোখের ভেতরের কোণে কাজল লাগান।  চোখ বড় দেখালে চেহারায় অনেকটা রিফ্রেশ লুক আসবে।

এই বিভাগের জনপ্রিয়