কর্মসূচি দিয়ে সড়ক ছাড়লেন শিক্ষার্থীরা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:১৮ পিএম, ৩ ডিসেম্বর ২০২১ শুক্রবার
ফাইল ছবি
সরকারি ছুটির দিনেও দাবি আদায়ে প্রায় দেড় ঘণ্টা সড়কে অবস্থান করার পর পরবর্তী কর্মসূচি ঘোষণা করে সড়ক ছেড়েছেন শিক্ষার্থীরা। বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত রামপুরা ব্রিজের একটি অংশে অবস্থান নিয়েছিলেন তারা।
কর্মসূচি শেষ করার আগে আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, নিরাপদ সড়ক ও সারা দেশে সকল শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়াসহ আমরা যে ১১টি দাবি উত্থাপন করেছি সেগুলো দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করতে হবে। আমাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। যেহেতু আগামীকাল এইচএসসি পরীক্ষা আছে তাই আমরা আগামীকাল দুপুর ১২টায় রাস্তায় দাঁড়াবো আমাদের দাবির পক্ষে। আজকের মতো আমরা আমাদের কর্মসূচি শেষ করে ফিরে যাচ্ছি।
রামপুরা ব্রিজে আজ যারা অবস্থান নিয়েছিলেন তারা খিলগাঁও মডেল কলেজের শিক্ষার্থী। গেল কয়েকদিনের মতো সড়কে দাঁড়িয়ে বিভিন্ন স্লোগান দিয়ে নিরাপদ সড়ক বাস্তবায়নের জন্য দাবি জানিয়েছেন তারা।
তবে আজ শিক্ষার্থীদের এই অবস্থানের কারণে রামপুরার সড়কে যান চলাচল বন্ধ হয়নি। শিক্ষার্থীরা ব্রিজের একটি অংশে অবস্থান নেওয়ার কারণে যান চলাচল স্বাভাবিক ছিল।
তবে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে রামপুরার ওই এলাকায় প্রচুর পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছিল। শিক্ষার্থীদের আন্দোলন কেন্দ্র করে যেন কোনো অরাজকতা সৃষ্টি না হয় সে বিষয়টি নিশ্চিত করার জন্য তাদের মোতায়েন করা হয়।
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, যেভাবে পাবেন
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- জেনে নিন সকালে সেদ্ধ ডিম খাওয়ার উপকারিতা
- জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ






