কলকাতা টেস্টে সানিয়াকে আমন্ত্রণ, গান গাইবেন রুনা
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১৩ পিএম, ১ নভেম্বর ২০১৯ শুক্রবার
চলমান ভারত সফরে তিনটি টি-২০ ও দু’টি টেস্ট খেলবে বাংলাদেশ। দু’টি টেস্টের শেষটি শুরু হবে ২২ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেন্সে। যেটি হবে দিবা-রাত্রির টেস্ট।
ঐতিহাসিক এ টেস্টকে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) উত্তেজনা-উন্মাদনা চরমে। কারণ টেস্টটি হতে যাচ্ছে ভারতের মাটিতে প্রথম দিবা-রাত্রির। এই ম্যাচ দিয়ে প্রথমবারের মত দিবা-রাত্রির টেস্ট খেলবে বাংলাদেশ ও ভারত। তাই দেশের মাটিতে প্রথম গোলাপি বলে দিবা-রাত্রির টেস্ট স্মরনীয় করে রাখতে উদগ্রীব হয়ে উঠেছে বিসিসিআই ও দ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)। এ জন্য ইতোমধ্যেই অনেক পদক্ষেপ নিয়েছে তারা।
ঐ ঐতিহাসিক ম্যাচটিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উপস্থিত থাকার কথা রয়েছে।
সিএবি’র পক্ষ থেকে জানানো হয়, ম্যাচ শুরুর আগে দেখা যেতে পারে ‘হেলিকপ্টার শো’। হেলিকপ্টার থেকে আবির ছড়িয়ে সূচনা হবে টেস্টের। এ ছাড়াও সিরিজের ট্রফি নামানো হতে পারে হেলিকপ্টার থেকে।
বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী জানিয়েছেন, ‘ভারত-বাংলাদেশ প্রথম টেস্টের দুই দলের সদস্যেরা অনেকেই থাকছেন। চেষ্টা করছি টেন্ডুলকারকে হাজির করানোর। এ ছাড়াও অলিম্পিক পদকজয়ী এম সি মেরি কম, পি ভি সিন্ধুকেও সংবর্ধিত করব। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসছেন। ভারতীয় প্রধানমন্ত্রীর দফতরে আমন্ত্রণ জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও মাননীয় রাজ্যপালকেও আমন্ত্রণ জানানো হয়েছে। পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন দাবাড়ু বিশ্বনাথন আনন্দ ও টেনিস তারকা সানিয়া মির্জাকে আমন্ত্রণ জানানো হয়েছে।’
এদিকে, সিএবি আরও জানিয়েছে, ‘প্রথম দিনের খেলা শেষে সঙ্গীতানুষ্ঠান আয়োজন করা হবে। উপমহাদেশের প্রখ্যাত সংগীত শিল্পি বাংলাদেশের রুনা লায়লা ও ভারতের শ্রেয়া ঘোষাল গান পরিবেশন করবেন।’
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু











