কলাবাগানে ডিপ ফ্রিজে স্ত্রীর লাশ, স্বামী পলাতক
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৮ পিএম, ১৫ অক্টোবর ২০২৫ বুধবার
প্রতীকী ছবি।
রাজধানীর কলাবাগানে একটি ফ্ল্যাটের ডিপ ফ্রিজ থেকে তাসলিমা বেগম নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহতের পরিবার অভিযোগ করেছে, দাম্পত্য কলহের জেরে স্বামী নজরুল ইসলামই তার স্ত্রীকে হত্যা করেছেন।
কলাবাগান থানার ওসি ফজলে আশিক জানান, নিহতের মাথা, চোখের ওপরেসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, পারিবারিক বিরোধ থেকেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
তাসলিমার ভাই নাজমুল হোসেন বলেন, নজরুল তার বোনের শ্বশুরের কাছে ১০ কাঠা জমি দাবি করেছিলেন। জমি না পেয়ে তিনি আগে থেকেই বোনকে নির্যাতন করতেন। শেষ পর্যন্ত জমি লিখে না দেওয়ায় হত্যাকাণ্ডটি ঘটান বলে পরিবারের অভিযোগ।
নজরুল একসময় কাপড়ের ব্যবসা করতেন, তবে বর্তমানে কোনো কাজ করেন না। আগে আদাবরে তার একটি বাড়ি ছিল। এই বাড়ি বিক্রি করে সেই টাকার লাভের অংশ দিয়েই সংসার চালাতেন।
ঘটনার পর থেকেই নজরুল পলাতক রয়েছেন। তার বিরুদ্ধে কলাবাগান থানায় হত্যা মামলা হয়েছে।
পুলিশ জানায়, নিহত দম্পতির ১৭ ও ১৪ বছর বয়সী দুই কন্যা রয়েছে। নজরুলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০







