কলা দিয়ে ঘরেই তৈরি করুন কন্ডিশনার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৩১ পিএম, ২৮ অক্টোবর ২০২২ শুক্রবার
ফাইল ছবি
সিল্কি আর স্মুথ চুল পেতে অনেকেই বাজারের বিভিন্ন ব্র্যান্ডের কন্ডিশনার ব্যবহার করেন। তবে কেনা কন্ডিশনার যত ভালই হোক না কেন, তাতে রাসায়নিক উপাদান তো থাকবেই। আর তাতে চুলের ক্ষতিও হতে পারে। তার চেয়ে বাড়িতেই সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে কন্ডিশনার তৈরি করা ভালো।
চুলের জন্য প্রাকৃতিক কন্ডিশনারের জন্য প্রয়োজন কেবলমাত্র কলা। কলা স্ক্যাল্পের গভীরে প্রবেশ করে এবং চুলকে হাইড্রেট করে। কলায় ভিটামিন ই, সি এবং এ রয়েছে, যা চুলের বিকাশে সহায়তা করে, চুল কোমল করে এবং চুল ফাটা রোধ করে।
উপকরণ
২টো পাকা কলা, ২ টেবিল চামচ মধু, ২ টেবিল চামচ নারকেল দুধ, ১ টেবিল চামচ নারকেল তেল, ২ টেবিল চামচ অলিভ অয়েল আর কয়েক ফোঁটা গোলাপ জল।
তৈরির পদ্ধতি
প্রথমে কলাগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিন। তাতে নারকেল দুধ, মধু মেশান। এরপর নারকেল তেল এবং অলিভ অয়েল দিন। এই সব উপাদান একসঙ্গে ভালোভাবে ব্লেন্ড করে ঘন মসৃণ পেস্ট তৈরি করুন। সবশেষে সুগন্ধের জন্য কয়েক ফোঁটা গোলাপ জল মিশিয়ে নিন। ব্যস, তাহলেই তৈরি হয়ে যাবে কলার হেয়ার কন্ডিশনার। আপনি চাইলে কলার সঙ্গে ২ টেবিল চামচ দইও মেশাতে পারেন। এতে আপনার কন্ডিশনারটি আরও ঘন হবে।
কীভাবে প্রয়োগ করবেন
প্রথমে চিরুনি দিয়ে চুল আঁচড়ে জট ছাড়িয়ে নিন। তারপর চুল হালকা ভিজিয়ে কলার কন্ডিশনার চুলের গোড়া থেকে একেবারে আগা পর্যন্ত লাগান। এরপর শাওয়ার ক্যাপ পরে থাকুন ৩০ মিনিট। আধ ঘণ্টা পর পানি দিয়ে চুল ভালো করে ধুয়ে ফেলুন। তারপর শ্যাম্পু করে নিন।
উপকারিতা
> কলা আমাদের চুলকে গভীরভাবে কন্ডিশন করে।
> মধু চুলকে ময়শ্চারাইজ করে এবং চুলের বৃদ্ধিতেও সাহায্য করে।
> নারকেলের দুধে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফ্যাট রয়েছে, যা আমাদের চুলকে মজবুত এবং ঘন করে।
> নারকেল তেল এবং অলিভ অয়েল চুল উজ্জ্বল করে এবং গভীরভাবে কন্ডিশন করে।
সূত্র: বোল্ডস্কাই
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে

