কলেজে মোট ছুটি ৭২ দিন, বন্ধ থাকবে পুরো রমজান
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৪০ পিএম, ৩১ ডিসেম্বর ২০২৫ বুধবার
ছবি: সংগৃহীত
দেশের সব সরকারি ও বেসরকারি কলেজের ২০২৬ শিক্ষাবর্ষের বাৎসরিক ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি প্রকাশ করা হয়েছে। এতে মোট ৭২ দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে পবিত্র রমজান মাসজুড়ে কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনটিতে সই করেছেন উপসচিব মো. আব্দুল কুদ্দুস।
প্রকাশিত ছুটির তালিকা পর্যালোচনা করে দেখা যায়, পবিত্র রমজান, দোলযাত্রা, শবে কদর, জুমাতুল বিদা, ঈদুল ফিতর এবং গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষ্যে টানা ২৬ দিনের ছুটি রাখা হয়েছে। এই ছুটি শুরু হবে ১৮ ফেব্রুয়ারি থেকে, যা চলবে ২৫ মার্চ পর্যন্ত।
এ ছাড়া পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত টানা ১০ দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে। দুর্গাপূজাসহ বিভিন্ন পূজা উপলক্ষ্যে আরও ১০ দিনের ছুটি রাখা হয়েছে। পাশাপাশি তালিকায় ১১ দিনের শীতকালীন অবকাশও অন্তর্ভুক্ত রয়েছে।
একই প্রজ্ঞাপনে ২০২৬ সালের একাদশ ও দ্বাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম, ক্লাস শুরু, বার্ষিক পরীক্ষা ও নির্বাচনি পরীক্ষার সময়সূচিও প্রকাশ করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হবে আগামী ১৫ জুন। ভর্তি প্রক্রিয়া শেষে আগামী ১ জুলাই থেকে ক্লাস শুরু করার নির্দেশনা দেওয়া হয়েছে।
চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা শুরু হবে ২৫ জুন। এই পরীক্ষার ফল আগামী ১৬ জুলাইয়ের মধ্যে প্রকাশ করতে হবে।
অন্যদিকে দ্বাদশ শ্রেণি তথা এইচএসসি পরীক্ষার্থীদের নির্বাচনি পরীক্ষা ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে। এসব পরীক্ষার ফল মার্চ মাসের মধ্যেই প্রকাশ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন







