ঢাকা, বুধবার ১৮, মার্চ ২০২৬ ২১:৩৩:৫১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন

কাঁচা মরিচ দীর্ঘদিন তাজা রাখার উপায় 

লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:০৩ এএম, ২৩ জুলাই ২০২৩ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

বর্ষা এলেই হঠাৎ করে বেড়ে যাত কাঁচামরিচসহ নানা সবজির দাম। সঠিকভাবে যত্ন না নিলে মরিচ দ্রুত নষ্ট হয়ে যায়। অনেকসময় আবার মরিচ শুকিয়েও যায়। দীর্ঘদিন কাঁচা মরিচ তাজা রাখতে চাইলে কিছু টিপস মেনে চলুন- 

চেন টানা ব্যাগে 

কাঁচা মরিচ ভালো করে পানিতে ধুয়ে শুকিয়ে নিন। এবার এর বৃন্ত বা বোটা ছিঁড়ে রাখুন। বোটা ছাড়া রাখলে কাঁচা মরিচ সহজে পচে না। চেন টানা ছোট ব্যাগের ভিতরে মরিচগুলো রেখে ফ্রিজে রেখে দিন। অনেকদিন তাজা থাকবে। 

বায়ুরোধক পাত্রে 

বায়ুরোধক বা এয়ারটাইট পাত্রের মধ্যে রাখুন কাঁচা মরিচ। এতে সহজে বাতাস লেগে শুকিয়ে যাওয়ার ভয় থাকে না। সবচেয়ে ভালো হয় যদি কাঁচা মরিচ রাখার জন্য আলাদা একটি পাত্র ব্যবহার করেন। 

অ্যালুমিনিয়াম ফয়েলে 

দীর্ঘদিন ভালো রাখতে চাইলে অ্যালুমিনিয়াম ফয়েলে ভালো করে মুড়িয়ে রাখতে পারেন কাঁচা মরিচ। এতে হাওয়া প্রবেশ করার কোনো সম্ভাবনা থাকে না। আর হাওয়া না ঢুকলে কাঁচা মরিচ দীর্ঘদিন সতেজ থাকে। 


বিশেষ স্থানে 

ফ্রিজের মধ্যে যে জায়গায় সবচেয়ে কম বাতাস ঢোকে সেখানেই কাঁচা মরিচ রাখতে হবে। এর জন্য একটি প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করুন। মরিচ ঢোকানোর পর ব্যাগটি থেকে বাড়তি হাওয়া বের করে ফেলুন। এভাবে রাখলে মরিচ অনেকদিন ভালো থাকে।