ঢাকা, শনিবার ০৬, জুন ২০২৬ ৮:১২:৩৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩ ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি

কাঁচের মতো স্বচ্ছ ফোন আনছে নকিয়া

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৩ পিএম, ২৩ জানুয়ারি ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

কাঁচের মতো স্বচ্ছ স্মার্টফোন আনছে এইচএমডি গ্লোবালের মালিকানাধীন প্রতিষ্ঠান। মডেল নকিয়া ভিটেক। শিগগিরই ডিভাইসটি বাজারে আসার কথা রয়েছে।

অত্যাধুনিক ডিজাইনের এই ফোনে থাকছে ১২ জিবি র‌্যাম। এতে ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে। ব্যাকআপের জন্য থাকবে ৬৯০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি।

নকিয়ার ফ্লাগশিপ এই স্মার্টফোনের ডিসপ্লে হবে ৬.৯ ইঞ্চি ওলিড। এতে ৪কে রেজুলেশন পাওয়া যাবে। মেটাল ফ্রেম ন্যারো বেজেলে ডিসপ্লে ডিজাইন করা হয়েছে।
ছবি তোলার জন্য ফোনটিতে রয়েছে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স। সঙ্গে আছে ১৬ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড শুটার এবং ৮ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। সেলফি তোলার জন্য রয়েছে ৬৪ মেগাপিক্সেলের ৬৪ ফ্রন্ট ক্যামেরা।

ফোনটি কবে নাগাদ বাজারে আসবে সে সম্পর্কে নিশ্চিত করে কিছু জানায়নি এইচএমডি গ্লোবাল। তবে ধারণা করা হচ্ছে ২০২২ সালের মধ্যেই অনন্য এই ডিভাইস বাজারে আসবে।