ঢাকা, বুধবার ১৮, মার্চ ২০২৬ ২১:৩৩:২৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন

কাঁঠালের কোষের চেয়েও বীজের উপকারিতা বেশি

লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১৬ পিএম, ১২ জুলাই ২০২৩ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জাতীয় ফল কাঁঠাল অনেকেরই প্রিয়। এর স্বাদ ও গন্ধ অতুলনীয়। পুষ্টিগুণও অনেক। কাঁঠালের রসালো কোষ খেয়ে এর বীজ অনেকেই ফেলে দেন। আপনি যদি বীজের পুষ্টিগুণ জানতেন তবে ফেলতেন না। বলা হয় কাঁঠালের কোষের চেয়েও এর বীজের উপকারিতা বেশি। জানুন কাঁঠাল বীজের পুষ্টিগুণ। 

হজম শক্তি বাড়ায়

কাঁঠালের বীজের আছে প্রচুর পরিমাণে ফাইবার। ফাইবার হজম শক্তি বাড়ায়। সেইসঙ্গে নিয়মিত মলত্যাগের সাহায‍্য করে।

হার্ট ভালো রাখে 

কাঁঠালের বীজে আছে পটাশিয়াম যা ব্লাড প্রেসার কমাতে সাহায‍্য করে। সেইসঙ্গে হ‍ৃৎপিণ্ড ভাল রাখে৷ হার্ট অ্যাটাকের সম্ভাবনা কমায়৷

হাড় ভালো রাখে 

স্বাস্থ্যকর হাড়ের জন্য ক্যালসিয়াম ছাড়াও অন্যান্য পুষ্টির প্রয়োজন। ম্যাগনেসিয়াম তাদের মধ্যে একটি। কাঁঠালের বীজে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম থাকে যা ক্যালসিয়াম শোষণে সাহায্য করে এবং হাড় মজবুত করে।

মেটাবলিজম বাড়ায়

কাঁঠালের বীজে কার্বোহাইড্রেট থাকায় এটি শক্তি বাড়ায়৷ এতে বি-কমপ্লেক্স ভিটামিন রয়েছে। যা খাদ্যকে শক্তিতে রূপান্তরিত করতে এবং স্বাস্থ্যকর বিপাককে সমর্থন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

অ্যানিমিয়া প্রতিরোধ করে

নারীদের মধ্যে অনেকেই অ্যানিমিয়ায় আক্রান্ত৷ কাঁঠালের বীজে আয়রন আছে৷ আয়রন দেহে লোহিত কনিকার মাত্রা বাড়ায়৷

কাঁঠালের বীজ  কীভাবে খাবেন?

পুষ্টিগুণে ভরা কাঁঠালের বীজ ফেলে না দিয়ে শুকিয়ে রাখুন। এরপর বাদামের মতো ভেজে খান। কিংবা বিভিন্ন তরকারির সঙ্গে রান্না করুন। 

//এস//