কাউকে বাংলা থেকে চলে যেতে দেব না: মমতা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৯ পিএম, ১০ জানুয়ারি ২০২০ শুক্রবার
ছবি: ইন্টারনেট
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘আমার কাছে হিন্দু-মুসলিম-শিখ-ঈশায়ী সবাই এক। সেজন্য আমি যতদিন থাকব কারও ওপরে কোনও বঞ্চনা, লাঞ্ছনা হতে দেব না। কারও অধিকার কেড়ে নিতে দেব না। কাউকে বাংলা থেকে চলে যেতে হবে না।’
বৃহস্পতিবার ভারতের নাগরিকত্ব সংশোধনী (সিএএ/ক্যা) আইনের তীব্র সমালোচনা করে ওই মন্তব্য করেন তিনি। মমতা বারাসতে ২৪তম যাত্রা উৎসবের উদ্বোধন এবং উত্তর ২৪ পরগনা জেলার জন্য একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস, উদ্বোধন ও সেবাপ্রদান অনুষ্ঠানে সংশোধিত নাগরিকত্ব আইনের তীব্র সমালোচনা করেন।
তিনি বলেন, আমি জীবনে কখনও সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় দিইনি। ভারতের বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয সরকারকে উদ্দেশ করে মমতা বলেন, ‘নাগরিকত্বের জন্য তারা বলে বেড়াচ্ছে, তোমাকে পাঁচ বছর আগে বিদেশি হতে হবে, তারপর তুমি নাগরিক হবে। মানে, আমি ছিলাম স্বদেশী কিন্তু কেন্দ্রীয় সরকার আমাকে করে দিলো ‘বিদেশি’। এই তা হচ্ছে ‘ক্যা’। ‘ক্যা-ক্যা’ মানে কী জানেন? ‘ক্যা-ক্যা’ কেন করছে জানেন?
পশ্চিমবঙ্গের এই মুখ্যমন্ত্রী বলেন, ‘ক্যা-ক্যা’ মানে কী? ‘ক্যা-ক্যা’ মানে হচ্ছে, ধরুন আপনারা যারা ওপার বাংলা থেকে এসেছেন, এপার বাংলাতেও আছেন। বলুন তো আপনারা কতদিন ধরে এখানে আছেন? আজকে ৪০ বছর, ৫০ বছর ধরে এখানে থাকার পর আপনাকে অধিকার চাইতে হবে? আপনাকে নিঃশর্ত নাগরিকত্ব দেবে? কীসের নিঃশর্ত নাগরিকত্ব আপনাকে দেবে? আপনি নিঃশর্ত নাগরিক হয়ে বসে আছেন।
তিনি বলেন, কারণ আপনার রেশন কার্ড আছে, আপনার সার্টিফিকেট আছে, আপনার বাড়ির ঠিকানা আছে, আপনার দোকান আছে, আপনার সব আছে। মমতা ভোটার তালিকায় ভালো করে নাম নথিভুক্ত করার ওপর জোর দিয়ে আর কিছুই করতে হবে না বলে মন্তব্য করেন।
-জেডসি
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ











