ঢাকা, রবিবার ২৫, অক্টোবর ২০২৬ ১:২৯:৪৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল

কাকরাইলে মা-ছেলে খুন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০১:০৩ পিএম, ২ নভেম্বর ২০১৭ বৃহস্পতিবার

রাজধানীর কাকরাইলে একটি বাসায় মা ও ছেলেকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।


নিহতরা হলেন- শামছুন্নাহার (৪৬) ও শাওন (১৭)। বুধবার সন্ধ্যায় এ খবর পেয়ে ঘটনাস্থলে গেছে পুলিশ।


রমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাঈনুল ইসলাম বলেন, ‘ঘটনাটি আমরা শুনেছি। সেখানে যাচ্ছি। পরে বিস্তারিত জানা যাবে।’


তাদের ছুরিকাঘাতে খুন করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে। তবে কারা, কী কারণে তাদের হত্যা করেছে তা এখনও জানা যায়নি।


জানা গেছে, কাকরাইলে পাইওনিয়ার গলির করিম টাওয়ারে এ ঘটনা ঘটে। নিহতরা ওই ভবনের মালিক মো. আব্দুল করিমের স্ত্রী এবং সন্তান।