কাজাখস্তানে বাড়ির উপর ভেঙে পড়ল বিমান, নিহত অনেক
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫৮ এএম, ২৭ ডিসেম্বর ২০১৯ শুক্রবার
ছিন্নভিন্ন অবস্থা দুর্ঘটনাগ্রস্ত বিমানটির। ছবি: টুইটার।
প্রায় একশো যাত্রী ও বিমানকর্মী নিয়ে কাজাখস্তানে ভেঙে পড়ল একটি বিমান। আজ শুক্রবার কাজাখস্তানের আলমাটি বিমানবন্দরের কাছেই দুর্ঘটনাটি ঘটেছে। টেক অফের সময়ই উচ্চতা হারানোর ফলে এই দুর্ঘটনা বলে প্রাথমিক ভাবে জানা গেছে।
কাজাখ প্রশাসন সূত্রের খবর, বিমানটিতে মোট ৯৫ জন যাত্রী ছিলেন। পাইলট, বিমানবালাসহ আরও পাঁচ জন ছিলেন। আজ সকাল ৭টা ২২ মিনিটে কাজাখস্তানের আলমাটি শহর থেকে দেশের রাজধানী নুরসুলতানের উদ্দেশে রওনা দেয় বিমানটি। আলমাটি পাহাড়ি এলাকা। বিমানবন্দরটাও পাহাড়ের উপরেই প্রতিষ্ঠিত। আজ সকালে বিমানটি টেক অফের সময়ই কোনও ভাবে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন পাইলট। ফলে উচ্চতা হারিয়ে বিমানবন্দরের কাছেই একটি দোতলা বাড়ির উপর ভেঙে পড়ে।
জানা গেছে, দুর্ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল। টুকরো টুকরো হয়ে গিয়েছে বিমানটি। এখনও পর্যন্ত ১০ জনের মৃতদেহ উদ্ধার করা গেছে। বাকিদের উদ্ধার করার চেষ্টা চলছে। বিমানের ভিতরে অনেক যাত্রীই জীবীত অবস্থায় আটকে রয়েছেন বলে মনে করা হচ্ছে।
এদিকে যে দোতলা বাড়িটার উপরে ভেঙে পড়েছে বিমান, তার ভিতরে কেউ ছিলেন কি না তা এখনও জানা যায়নি। বিমানের ধ্বংসাবশেষ সরানোর পরই ওই বাড়ির ভিতর ঢোকা সম্ভব বলে জানিয়েছেন উদ্ধারকারী দলের সদস্যরা।
যাত্রীদের নিরাপত্তা ও তদন্তের স্বার্থে ওই বিমানবন্দরে বিমান ওঠানামা আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।
মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে কাজাখস্তানের প্রেসিডেন্ট টুইট করেছেন, ‘এই দুর্ঘটনার জন্য যে বা যারা দোষী সাব্যস্ত হবেন, তাদের কঠোর শাস্তি হবে।’
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ











