কাজে ফিরেছেন আন্দোলনরত পোশাক শ্রমিকরা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:১৬ পিএম, ১৫ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার
টানা আট দিন বিক্ষোভের পর সরকার ঘোষিত নতুন মজুরি কাঠামো মেনে নিয়ে কাজে ফিরেছেন পোশাক শ্রমিকরা।
আজ মঙ্গলবার সকাল থেকেই শ্রমিকরা তাদের কর্মস্থলে যোগ দিতে শুরু করেন। সকাল থেকে ঢাকা, গাজীপুর, সাভার ও আশুলিয়ার পোশাক কারখানাগুলোতে কাজে যোগ দেন শ্রমিকরা। সকাল ৮টা থেকে শ্রমিকদের কারখানার ভেতরে ঢুকতে দেখা যায়।
গাজীপুরের বিভিন্ন পোশাক কারখানা সরেজমিনে ঘুরে দেখা গেছে, মঙ্গলবার সকাল থেকেই শ্রমিকরা তাদের নিজ নিজ কর্মস্থলে যোগ দিতে শুরু করেছেন। তারা আর ভাংচুর চান না। সরকার ঘোষিত মজুরিকে স্বাগত জানিয়ে নিরাপদে কাজ করতে চান। আর মাস শেষে এই বেতন কাঠামোর বাস্তবায়ন চান।
এদিকে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিপুলসংখ্যক শিল্প পুলিশ, জিএমপি পুলিশ ও জেলা পুলিশ মোতায়েন করা হয়েছে।
সকালে কাজে যোগ দেয়া শ্রমিকরা জানান, সরকার ঘোষিত নতুন মজুরি কাঠামো মেনে নিয়েই তারা কাজে যোগ দিয়েছেন। আমরা আর কোনও ভাংচুর চাই না। শান্তি চাই। সেইসঙ্গে মাস শেষে সরকার ঘোষিত মজুরি কাঠামো অনুযায়ী নিয়মিত বেতন চাই।
গাজীপুর জেলা পুলিশের বিশেষ শাখার ডিআইজি-২ ইন্সপেক্টর মমিনুল ইসলাম জানান, শিল্প কলকারখানাগুলোর পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলার সর্বত্র বিপুলসংখ্যক শিল্প পুলিশের পাশাপাশি জেলা পুলিশ ও জিএমপি পুলিশ মোতায়েন রাখা হয়েছে। আজ সকাল থেকে কোথাও কোনও ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সব কারখানায় শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে।
-জেডসি
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- কাল পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’











