ঢাকা, রবিবার ২৫, অক্টোবর ২০২৬ ৫:২৪:১৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল

কাতার ইকোনমিক ফোরামে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

বাসস | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৩২ পিএম, ২৩ মে ২০২৩ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দোহায় তৃতীয় কাতার ইকোনমিক ফোরাম (কিউইএফ) ২০২৩ এ যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ২৫ মে পর্যন্ত চলবে এ অনুষ্ঠান।

বাংলাদেশ সময় মঙ্গলবার (২৩ মে) দুপুর ১টার দিকে ইকোনমিক ফোরামের অনুষ্ঠানে যোগ দেন তিনি। এর আগে গতকাল বাংলাদেশ সময় সোমবার রাত ৯টায় কাতারের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় কাতার সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি এবং কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

দোহায় কাতার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে ভাষণ দেবেন শেখ হাসিনা। এ ছাড়া কাতারের জ্বালানিবিষয়ক প্রতিমন্ত্রী সা’দ বিন শেরিদা আল কাবি এবং সৌদি আরবের বিনিয়োগ মন্ত্রী খালিদ এ আল-ফালিহের সঙ্গে আলাদা বৈঠক করবেন প্রধানমন্ত্রী।