ঢাকা, সোমবার ২৩, মার্চ ২০২৬ ১৬:২০:৩৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার

কাতার ওপেনের ফাইনালে হেরে গেলেন সিমোনা হালেপ

ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫১ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

কাতার ওপেনের ফাইনালে হেরে গেলেন শীর্ষবাছাই সিমোনা হালেপ। তাকে হারিয়ে শিরোপা জিতলেন বেলজিয়ান এলিস মার্টেন্স।

২৩ বছর বয়সী মার্টেন্স হার দিয়ে শুরু করলেও পরের দুই সেটে ছিলেন আক্রমাণাত্মক। টানা পয়েন্ট হারিয়ে ঘুরে দাঁড়ান দ্বিতীয় সেটে। ৩-৬ গেমে প্রথম সেটে হেরে পরের দুই সেট অবিশ্বাস্যভাবে জিতে নেন ৬-৪, ৬-৩ গেমে।

র‌্যাংকিংয়ে দুই তারকার মাঝে ছিল বিস্তর ফারাক। বিশ্ব র‌্যাংকিংয়ে তিন নম্বর স্থানে হালেপ। ২১ নম্বরে মার্টেন্স। জয়ের পর আনন্দিত মার্টেন্স জানালেন, ‘সিমোনা অসাধারণ খেলোয়াড়। তাই তার বিপক্ষে ট্রফি জিততে পেরে ভালো লাগছে।’

সবশেষ ২০১৪ সালে কাতার ওপেনের শিরোপা জিতেছিলেন হালেপ। প্রতিপক্ষের কাছে হেরে গেলেও এলিসকে প্রশংসায় ভাসালেন রুমানিয়ার খেলোয়াড়, ‘সত্যি বলতে আমি এই শিরোপা জিততে চেয়েছিলাম। কিন্তু এলিস এটার যোগ্য দাবিদার।’

-জেডসি