কাতার থেকে ৩৯৫ বাংলাদেশি আজ দেশে ফিরছেন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:০৮ পিএম, ৩ জুলাই ২০২০ শুক্রবার
কাতার থেক ৩৯৫ বাংলাদেশি আজ দেশে ফিরছেন
বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের প্রেক্ষাপটে কাতারে আটকে পড়া ৩৯৫ জন প্রবাসী বাংলাদেশি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইটে করে তারা আজ রাতে দেশে ফিরছেন।
আজ শুক্রবার বাংলাদেশ বিমানের এক উর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ স্থানীয় সময় দুপুর ২টায় উড়োজাহাজটি ঢাকার উদ্দেশে কাতারের দোহা বিমানবন্দর ত্যাগ করেছেন। কাতার থেকে ওই বিমানে করে ৩৯৫ জন বাংলাদেশি যাত্রী বহন করে আজ রাত ১০টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটির অবতরণ করার কথা রয়েছে।
বিমানের এই উর্ধ্বতন কর্মকর্তা আরও জানান, গত বৃহস্পতিবার ওই চার্টার্ড ফ্লাইটটি ২৭৬জন যাত্রী নিয়ে বাংলাদেশ থেকে ইতালির রোমে যায়। সেখান থেকে দোহা হয়ে ফেরার পথে কাতারে আটকে পড়া ৩৯৫ বাংলাদেশি নাগরিককে নিয়ে আজ দেশে ফিরছেন।
এদিকে, কাতারস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার রেজাউল আহসান আজ জানান, বিশেষ ফ্লাইটটি প্রথমে ঢাকা থেকে ইতালি যাবে এবং পরবর্তীতে ইতালি থেকে ফেরার পথে দোহা থেকে কাতার প্রবাসী যাত্রী নিয়ে বাংলাদেশে পৌঁছবে।
তিনি আরও জানান, এই বিশেষ ফ্লাইটে বিজনেস ক্লাসে প্রতিটি টিকেটের মূল্য ২ হাজার ২৪৫ রিয়াল। এছাড়া ইকোনমি ক্লাসের প্রতিটি আসনের মূল্য ১ হাজার ৫৭৫ রিয়াল নির্ধারণ করা হয়।
অপর দিকে, কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ জানান, প্রবাসীদের কল্যাণে কাজ করে যাচ্ছে বাংলাদেশ দূতাবাস। এরই অংশ হিসেবে দ্বিতীয় বিশেষ ফ্লাইট পরিচালনা করেছি দূতাবাস ও বিমানের যৌথ উদ্যোগে। তাছাড়া চলতি মাসে যাত্রীদের চাপ বেশি হলে তাদের দুর্ভোগ কমাতে আরও দুইটি ফ্লাইট পরিচালনা করার কথা রয়েছে।
তিনি আরও বলেন, দূতাবাসে অনলাইন আবেদনের মাধ্যমে গত ১০ জুন বিমানের প্রথম বিশেষ ফ্লাইটে ৪০৯ জন বাংলাদেশি দেশে ফিরেছেন।
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম
- বিশ্বকাপের রাজা ব্রাজিল: এক সোনালি সাম্রাজ্যের গল্প
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম








