কাতার সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী
বাসসঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৩ পিএম, ৮ মার্চ ২০২৩ বুধবার
সংগৃহীত ছবি
কাতারে অনুষ্ঠিত স্বল্পোন্নত দেশগুলোর পঞ্চম জাতিসংঘ সম্মেলন শেষে আজ দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার দিনের সফর শেষে ঢাকায় ফিরছেন তিনি।
বুধবার বেলা ১১টায় (স্থানীয় সময় সকাল ৮টায়) কাতারের রাজধানী দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হন।
এর আগে গত ৪ মার্চ বেলা ১১টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্বল্পোন্নত দেশগুলোর বিষয়ে ৫ম জাতিসংঘ সম্মেলনে (এলডিসি ৫: সম্ভাবনা থেকে সমৃদ্ধি) যোগ দিতে কাতারের রাজধানী দোহার উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী।
কাতার সফরকালে প্রধানমন্ত্রী এলডিসি-৫ এর উদ্বোধনী অনুষ্ঠানসহ বেশ কয়েকটি ইভেন্টে যোগ দেন। সেসব অনুষ্ঠানে স্বল্পোন্নত দেশগুলোর পক্ষে কথা বলেন।
সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানির সঙ্গে বৈঠক করেন। বৈঠকে কাতার থেকে এলএনজি আমদানি, প্রবাসী শ্রমিকদের ইস্যুসহ দুই দেশের দ্বি-পক্ষীয় সম্পর্ক ও ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ বিষয়ে আলাপ করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সফরে জাতিসংঘের মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস, জাতিসংঘ সাধারণ অধিবেশনের প্রেসিডেন্ট সাবা কোরোসি, কাতার ফাউন্ডেশনের চেয়ারম্যান শেইখা মোজা বিনতে নাসেরের সঙ্গে বৈঠক করেন। এ ছাড়া জাতিসংঘের বিভিন্ন সংস্থাসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা প্রধানদের সঙ্গে বৈঠক করেন তিনি।
- মা—শ্রমিক শ্রেণীর লড়াই ও মানবিক সংগ্রামের মহাকাব্য
- দেশে ডেঙ্গু পরিস্থিতি স্থিতিশীল, তবুও ঝুঁকি কাটেনি
- হাসির আড়ালে সময়ের ভার—ববিতার একুশে পদকের দিন
- দ্বিতীয় দিনে বইমেলায় ভিড় নেই, কাজ চলছে স্টলে স্টলে
- ধানমন্ডিতে ঝটিকা মিছিল, মহিলা আ. লীগের সাত নেতাকর্মী গ্রেফতার
- জলাভূমির লাজুক বাসিন্দা আমাদের ডাহুক পাখি
- ছুটির দিনে জমজমাট রাজধানীর ঈদের বাজার
- ইফতারে কলা খাওয়ার উপকারিতা জানলে অবাক হবেন
- ইলিশ উৎপাদন বাড়াতে দুই মাস নদীতে মাছ ধরা নিষেধ
- রাজধানীসহ দেশের নানা স্থানে ফের ভূমিকম্প অনুভূত
- একুশে বইমেলা: ছুটির দিনে জমার প্রত্যাশা
- তাপমাত্রা নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
- রমজানে লেবু-শসায় আগুন, ইফতারসামগ্রীর বাজারে চাপ
- নারিন্দায় মধ্যরাতে ভয়াবহ এসি বিস্ফোরণ: একই পরিবারের তিনজন দগ্ধ
- মশার অত্যাচারে অতিষ্ঠ রাজধানীবাসী
- এবার অভিনয়ে সাদিয়ার পোষা বিড়াল, আসছে ওয়েব ফিল্ম ‘মিউ’
- শিল্পসাহিত্য চর্চা রাজনীতিকরণ সভ্য সমাজের পরিচয় না: প্রধানমন্ত্রী
- টিউলিপ সিদ্দিককে গ্রেপ্তার করতে রেড নোটিশের নির্দেশ
- ১৩ ঘণ্টার ব্যবধানে ফের ভূমিকম্প, কিসের সংকেত?
- একুশে বইমেলা শুরু আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- ঢাবি মেট্রো স্টেশন ২ ঘণ্টা বন্ধ থাকবে যে কারণে
- মাদারীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক
- পাঁচ মামলায় সাবেক মেয়র আইভী রহমানের জামিন
- তরুণদের বইয়ের প্রতি আগ্রহী করে তুলতে হবে: প্রধানমন্ত্রী
- ছুটির দিনে জমজমাট রাজধানীর ঈদের বাজার
- ১৩ ঘণ্টার ব্যবধানে ফের ভূমিকম্প, রিখটার স্কেলে ৪.৬
- মশার অত্যাচারে অতিষ্ঠ রাজধানীবাসী
- রমজানে লেবু-শসায় আগুন, ইফতারসামগ্রীর বাজারে চাপ
- গুণীজনদের হাতে একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী
- রাজনীতিতে নারীর অংশগ্রহণ: অগ্রগতি, বৈষম্য ও ভবিষ্যৎ পথচলা











