কাদেরকে নিয়ে মন্তব্য করায় উপজেলা আ.লীগের প্রতিবাদ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১১ পিএম, ১১ মার্চ ২০২২ শুক্রবার
ফাইল ছবি
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য ওবায়দুল কাদেরকে নিয়ে ফেসবুক লাইভে মন্তব্য করায় নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীরকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ।
শুক্রবার (১১ মার্চ) সকালে কাদের মির্জা সমর্থিত উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুল ও সাধারণ সম্পাদক মো. ইউনুছ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি জানায়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী ফেসবুক লাইভে এসে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন, এই বক্তব্য কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।
আরও বলা হয়, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। সেইসঙ্গে একরামুল করিম চৌধুরীকে দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি করছে।
কাদের মির্জা সমর্থিত উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুল প্রেস বিজ্ঞপ্তির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নোয়াখালী আওয়ামী রাজনীতির একমাত্র অভিভাবক বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল কাদের ৭৫ পরবর্তী বাংলাদেশ ছাত্রলীগের হ্যামিলনের বাঁশিওয়ালা। তিনি জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত ভ্যানগার্ড। তার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট, কুরুচিপূর্ণ মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রসঙ্গত, বৃহস্পতিবার সকালে ফেসবুক লাইভে এসে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে ‘ঘৃণিত লোক’ বলে মন্তব্য করেন নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী।
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- পূজায় যেমন হবে নারীর সাজ
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- আজ সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু



