কানাডায় এমপি হলেন বাংলাদেশি ডলি বেগম
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫৯ পিএম, ১৬ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার
ডলি বেগম
কানাডার ফেডারেল উপনির্বাচনে জয়ী হয়ে পার্লামেন্ট সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রাজনীতিক ডলি বেগম। স্কারবোরো সাউথওয়েস্ট আসনে লিবারেল পার্টির প্রার্থী হিসেবে বড় ব্যবধানে বিজয় অর্জন করেন।
দেশটির সংবাদমাধ্যম সিবিসি জানায়, গত ১৩ এপ্রিল অনুষ্ঠিত উপনির্বাচনে ডলি বেগম তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ প্রার্থী ডায়ানা ফিলিপোভাকে হারান। ফলাফলে দেখা যায়, ডলি বেগম পেয়েছেন ২০ হাজার ১১৪ ভোট, যেখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থী পেয়েছেন ৫ হাজার ৩০০ ভোট।
ডলি বেগম এর আগে অন্টারিও প্রাদেশিক সংসদের সদস্য (এমপিপি) হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং প্রাদেশিক এনডিপি দলের উপনেতা ছিলেন। ২০১৮ সালে মাত্র ২৯ বছর বয়সে নির্বাচিত হয়ে তিনি দলটির কনিষ্ঠ সদস্যদের একজন হিসেবে আলোচনায় আসেন।
রাজনৈতিক অঙ্গনে সক্রিয় হওয়ার আগে থেকেই তিনি সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। কমিউনিটির উন্নয়ন, অন্তর্ভুক্তিমূলক নীতি ও সামাজিক ন্যায়বিচার তার কাজের মূল প্রতিপাদ্য।
বিজয়ের পর এক অনুষ্ঠানে ডলি বেগম বলেন, আজকের এই উদযাপন আমাদের সম্মিলিত শক্তির প্রতিফলন। ভিন্নতা ভুলে আমরা একসঙ্গে এগিয়ে যাওয়ার পথ বেছে নিয়েছি। তার এই জয়ে শুভেচ্ছা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি।
১৯৮৯ সালে মৌলভীবাজার জেলায় জন্মগ্রহণ করেন ডলি বেগম। শৈশবে পরিবারের সঙ্গে কানাডায় পাড়ি জমান। টরন্টোর স্কারবোরোতেই তার বেড়ে ওঠা। ইউনিভার্সিটি অব টরন্টো থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক এবং ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর তিনি সামাজিক ও জনসেবামূলক কাজে সক্রিয়ভাবে যুক্ত হন।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০











