কানাডা-যুক্তরাষ্ট্র সীমান্ত ২১ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০৬ পিএম, ১২ ডিসেম্বর ২০২০ শনিবার
কানাডা-যুক্তরাষ্ট্র সীমান্ত ২১ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে
মহামারি করোনাভাইরাসের কারণে আগামী ২১ জানুয়ারি পর্যন্ত কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে অবস্থিত বিশ্বের বৃহত্তম আন্তর্জাতিক সীমান্ত বন্ধ থাকবে। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো শুক্রবার এমন ঘোষণা দেন। খবর এএফপি’র।
এক সংবাদ সম্মেলনে ট্রুডো বলেন, ‘কানাডা ও যুক্তরাষ্ট্র আগামী ২১ জানুয়ারি পর্যন্ত আমাদের সীমান্ত বন্ধ রাখতে আজ সম্মত হয়েছে।’
করোনাভাইরাসের লাগাম টেনে ধরতে গত মার্চে প্রাথমিকভাবে এ সীমান্ত বন্ধ করে দেয়া হয়। আর তখন থেকেই প্রতি মাসে এ সীমান্ত বন্ধের মেয়াদ বাড়ানো হচ্ছে। এ সীমান্ত দিয়ে কেবলমাত্র বাণিজ্যিক পণ্য এবং অতি জরুরি ভ্রমণের অনুমতি রয়েছে।
কানাডায় কোভিড-১৯ রোগ সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের কারণে বাধ্য হয়ে দেশটির বিভিন্ন অঞ্চলে এ মহামারি ভাইরাস মোকাবেলার পদক্ষেপ ফের আরোপ করা হয়েছে। শুক্রবার পর্যন্ত দেশটিতে প্রায় সাড়ে ৪ লাখ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।
বিশ্বে করোনাভাইরাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে প্রায় ৩ লাখ মানুষ এ ভাইরাসে প্রাণ হারিয়েছে এবং ১ কোটি ৫৭ লাখ মানুষ আক্রান্ত হয়েছে।
এদিকে ট্ইুটারে দেয়া এক বার্তায় ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির ভারপ্রাপ্ত প্রধান শাদ উল্ফ জানান, একই তারিখ পর্যন্ত যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর মধ্যকার সীমান্তও বন্ধ থাকবে।
- জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
- শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- মাইকেল মধুসূদন দত্তের ১৫৩তম মৃত্যুবার্ষিকী আজ
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্য
- বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা!
- প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার
- বিদায় হবে আর্জেন্টিনার, কাপ জিতবে পর্তুগাল: নানা কোয়াকু
- ইরান যুদ্ধে ট্রাম্প সম্পূর্ণ ব্যর্থ: নিউজার্সির গভর্নর
- দেশের বেশকিছু অঞ্চলে ফের ভূমিকম্প অনুভূত
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার
- বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা!
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- বিদায় হবে আর্জেন্টিনার, কাপ জিতবে পর্তুগাল: নানা কোয়াকু
- প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোতে কানাডা, বিদায় দ. আফ্রিকা
- দেশের বেশকিছু অঞ্চলে ফের ভূমিকম্প অনুভূত
- হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্য
- মাইকেল মধুসূদন দত্তের ১৫৩তম মৃত্যুবার্ষিকী আজ
- শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী