কান্তজির মন্দির প্রাঙ্গণে মাসব্যাপী রাসমেলা শুরু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৪৯ পিএম, ৭ নভেম্বর ২০২২ সোমবার
দিনাজপুর জেলার কাহারোল উপজেলায় কান্তজির মন্দির
দিনাজপুর জেলার কাহারোল উপজেলায় কান্তজির মন্দির প্রাঙ্গণে মাসব্যাপী রাসমেলা, রাসপূজা ও ঐতিহ্যবাহী চরক পূজা আয়োজনের মধ্য দিয়ে সনাতন ধর্মীয় হিন্দু ধর্মাবলম্বীদের পূজা অর্চনা শুরু হয়েছে।
আজ সোমবার বিকেল সাড়ে ৪টায় কাহারোল উপজেলার কান্তজির মন্দির প্রাঙ্গণে আয়োজিত মাসব্যাপী এ মেলার উদ্বোধন করেন সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।
এ সময় দিনাজপুরের জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী, অতিরিক্ত পুলিশ সুপার মমিনুল করিম, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসি বাচ্চুসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার মমিনুল করিম জানান, কান্তজির মন্দিরের রাসমেলা শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মেলা কমিটি সূত্রে জানা যায়, ১৭৫২ সাল থেকে উৎসব মুখর পরিবেশে এই মেলা চলে আসছে। সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক হিসাবে বিবেচিত এই রাসমেলা মণিপুরী জনগোষ্ঠির প্রধান উৎসব হলেও বাঙালি সনাতন হিন্দু ধর্মাবলম্বীরাও এ উৎসব পালন করে থাকেন।
‘রাসলীলা’ নামেও পরিচিত এ উৎসব কার্তিক-অগ্রহায়ণের পূর্ণিমা তিথিতে দেশের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ, সুন্দবনের দুবলার চর এবং পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতসহ আরো কয়েকটি জায়গায় উদযাপিত হয়।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০




