কান্দোভন: এক পাথুরে গুহার গ্রাম
ট্রেস জফি | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩৪ পিএম, ৩১ মে ২০১৯ শুক্রবার
গ্রামখানি পাথরে মোড়া-গুহাময়৷ গ্রামবাসীরা গুহাবাসী৷ নিছক কোনও একদিনের জন্য গুহায় গিয়ে মনঃসংযোগ করার মতো অভিপ্রায় তাদের নেই৷ এরা প্রজন্মের পর প্রজন্ম এইরকমই থাকেন৷ জীবনযাত্রা এখানে পাথুরে দেওয়ালের সঙ্গে লেপটে রয়েছে৷ এই গুহা ঘেরা গ্রাম চমকপ্রদ৷ গ্রামের নাম কান্দোভন৷
ইরানের পূর্ব আজারবাইজান এলাকার ওস্কু শহর৷ আর এই শহরের ঐতিহাসিক এক গ্রামের নাম কান্দোভন। বিখ্যাত তাব্রিজ শহর থেকে কমবেশি পঞ্চাশ কিলোমিটার দূরে সাহান্দ পর্বতের পাদদেশে রয়েছে এই পাথুরে গুহা দিয়ে তৈরি গ্রাম৷
স্থানীয় সংবাদ মাধ্যমে লেখা হয়েছে- সাহান্দ পর্বতের আগ্নেয়গিরির প্রভাব এবং চমৎকার আবহাওয়া ও প্রাকৃতিক সৌন্দর্য গ্রামটির শোভা বহুগুণ বাড়িয়ে দিয়েছে। রিপোর্টে বলা হয়েছে- বিশ্বের প্রস্তরময় বা পাথুরে গুহাময় তিনটি বিখ্যাত গ্রামের একটি হলো কান্দোভন। এর আরেকটি ব্যতিক্রমী বৈশিষ্ট্য হলো- এখানে মানুষজন বসবাস করে। অর্থাৎ এখানে জীবনের সকল আয়োজন রয়েছে।
পুরাতাত্ত্বিকরা জানান, এই গ্রামটিতে ইসলাম পূর্ব যুগ থেকেই মানুষের বসবাস৷ পাহাড়ের গায়ে গায়ে ছড়িয়ে থাকা অসংখ্য ছোট বড় গুহা মানেই এক একটি পরিবারের বসবাস৷ সেই গুহার কোনটায় তৈরি হয়েছে দোকান, বাড়ি, খাওয়ার ঘর৷ দেখতে খুবই সুন্দর এগুলো। ইরানে ঘুরতে আসা পর্যটকরা কান্দোভন গুহা গ্রাম দেখতে আসেন৷ স্থানীয়দের জীবনযাত্রা মানুষের মনে তৈরি করেছে কৌতূহল৷
কান্দোভন গ্রামে ইরানের শীতপ্রধান পার্বত্য এলাকায় পড়ে৷ প্রবল শীতের সময় কুঁকড়ে যায় এখনকার জীবনযাত্রা৷ তুষারপাতও হয়৷ পাথুরে গুহায় ঘর গরম করার বিভিন্ন পন্থা যেমন রয়েছে তেমনই রয়েছে রুটি তৈরির চমকপ্রদ ব্যবস্থা৷ এছাড়া মসজিদ, গোসলের স্থান, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান ও বিরাট বিরাট পেষাইকল রয়েছে গ্রামটিতে৷
ইরানের শস্য শ্যামল এলাকার অন্যতম আজারবাইজানের এই কান্দোভন গ্রাম৷ বেশি কিছু নদী ও ঝরনা রয়েছে এখানে৷ মনোরম পরিবেশ থাকার কারণে জীবনযাত্রায় ক্লান্তির ছাপ নেই৷ ইরানের পার্বত্য অঞ্চলগুলোর মধ্যে এই এলাকাকে সবচেয়ে ভালো আবহাওয়াময় অঞ্চল বলে মনে করা হয়।
জানা গেছে কান্দোভনের ঝর্নার জলে মিশে থাকে খনিজ পদার্থ৷ পরীক্ষায় করে দেখা গেছে এই খনিজ জল কিডনির পাথর দূর করার ক্ষেত্রে কাজে দেয়৷ প্রাকৃতিক কারণে কান্দোভনের গুহা গ্রামে তৈরি বিশেষ মধু খুবই উপকারি৷
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার



