কাপাসিয়ায় নদীতে ডুবে দুই নারীর মৃত্যু
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১০ এএম, ২০ অক্টোবর ২০২৫ সোমবার
ছবি: সংগৃহীত
গাজীপুরে কাপাসিয়ার নদীতে ডুবে লিপি বেগম (৪৫) ও বিলকিছ আক্তার (৪০) নামে দুই নারীর মৃত্যুর খবর পাওয়া গেছে। রোববার (১৯ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে কাপাসিয়ার খিরাটি গ্রামের ঘাগটিয়া নদীতে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন- খিরাটি দক্ষিণপাড়ার অবসরপ্রাপ্ত সেনাসদস্য মো. রফিকুল ইসলামের স্ত্রী লিপি বেগম ও একই গ্রামের অছিম উদ্দিনের স্ত্রী বিলকিছ বেগম। তারা দুজনই দুই সন্তানের জননী।
স্থানীয়রা জানান, ঘাগটিয়া ও সনমানিয়া ইউনিয়নের মাঝখানে কালী বানার নদীতে প্রচুর পরিমাণে কচুরিপানা আটকা পড়ায় পানির প্রবাহ অনেকটা থেমে যায়। ফলে তিন দিন আগে খিরাটি দক্ষিণপাড়া এলাকায় নদীর তীরে ব্যাপক ভাঙন দেখা দেয়। নদীর ভাঙন রোধে স্থানীয়রা মিলে কচুরিপানা পরিষ্কার করতে উদ্যোগ নেন।
রোববার সকালে কচুরিপানা পরিষ্কার করার জন্য স্থানীয় নারী ও পুরুষের দুটি দল দুভাগে বিভক্ত হয়ে কচুরিপানা পরিষ্কার শুরু করে। সকাল সাড়ে ৯টার দিকে লিপি বেগম, বিলকিছ আক্তার, সালমা আক্তার, দীনা আক্তার, নারগিছ আক্তার, মাসুদা বেগম ও নাজমুন নাহার কচিসহ সাত সদস্যের নারী দলটি উজানের দিকে নায়েবে বাড়ি এলাকায় এবং দশ সদস্যের পুরুষ দলটি ভাটার দিকে কচুরিপানা পরিষ্কার করছিল। ভাটা এলাকায় থাকা পুরুষ দলের কচুরিপানা পরিষ্কারের ফলে নদীর পানি হঠাৎ করে নিচে নামতে শুরু করে। এ সময় নদীর পানির স্রোত বেড়ে গেলে তাদের পায়ের নিচের বালু সরে যেতে থাকে। একপর্যায়ে লিপি বেগম, বিলকিছ আক্তার, সালমা আক্তার ও দীনা আক্তার পানিতে তলিয়ে যান। এ সময় তাদের চিৎকারে স্থানীয়রা মুমূর্ষু সালমা আক্তার ও দীনা আক্তারকে উদ্ধার করেন। তবে লিপি বেগম ও বিলকিছ আক্তারকে খুঁজে পাননি। প্রায় ঘণ্টাখানেক পরে লিপি বেগমের লাশ নায়েবের বাড়ি সেতুর কাছে ভেসে উঠে। এ সময় কাপাসিয়া ফায়ার সার্ভিসে খবর দিলে তাদের ডুবুরি দল প্রায় ৬ ঘণ্টা পর বিকাল সোয়া ৫টায় বিলকিছ আক্তারের লাশ উদ্ধার করে। দীনা আক্তারকে মুমূর্ষু অবস্থায় পাশ্ববর্তী মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
কাপাসিয়া ফায়ার সার্ভিসের পরিদর্শক মাহফুজুর রহমান জানান, খবর পেয়ে তাদের একটি ইউনিট এবং টঙ্গী ফায়ার সার্ভিসের ৫ সদস্যের ডুবুরি দল বিলকিছ আক্তারকে উদ্ধার করে।
কাপাসিয়া থানার ওসি মো. আব্দুর রব জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- জাতির পিতার জন্মদিন আজ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম: প্রধানমন্ত্রী
- তৈরি পোশাকের দোকানে উপচে পড়া ভিড়
- বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- এই ঈদে আড়ং জমজমাট, সব শাখায় উপচে পড়া ভিড়
- বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- আজ দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু
- অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
- লেবাননে ইসরায়েলি হামলায় মৃত্যু ৮৫০ ছাড়াল
- ঈদ সামনে, আগেভাগেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ
- এই ঈদে আড়ং জমজমাট, সব শাখায় উপচে পড়া ভিড়
- ঈদে টানা ৭ দিন ছুটি, আজ সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস
- প্রথমবারের মতো ‘সেজ্জিল ক্ষেপণাস্ত্র’ ছুঁড়ল ইরান
- দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত
- ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা
- খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম: প্রধানমন্ত্রী





