ঢাকা, মঙ্গলবার ২৭, অক্টোবর ২০২৬ ১:১৪:৪৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর

কাপ্তাইয়ে পাহাড়ধসে নারী-শিশু নিহত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৪২ পিএম, ৮ জুলাই ২০১৯ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাঙামাটির কাপ্তাইয়ে পাহাড়ধসে মাটিচাপায় উজ্জ্বল মল্লিক নামে তিন বছরের এক শিশু মারা গেছে। এ সময় তাহমিনা বেগম (২৫) নামে এক নারী নিখোঁজ হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এলাকাবাসী জানায়, রোববার রাত থেকে প্রবল বর্ষণ শুরু হলে সোমবার সকাল ১২টার দিকে কাপ্তাই উপজেলার কলাবাগানের মালি কলোনির পাহাড়ের পাদদেশে থাকা দুইটি ঘর পাহাড় ধসে ভেঙে যায়।

এ সময় ঘরের ভেতরে থাকা সুনীল মল্লিকের পরিবারের মধ্যে উজ্জ্বল মল্লিক (৩) ও গফুর মিয়ার পরিবারের মধ্যে তাহমিনা বেগম ছাড়া বাকি সবাই বের হতে সক্ষম হয়। এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজে অংশ নিয়ে উজ্জ্বল মল্লিকের মরদেহ উদ্ধার করে। তাহমিনা বেগমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

রাঙামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, পাহাড়ধসের আশঙ্কায় ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরতদের আগেই নিরাপদ  স্থানে চলে যেতে বলা হয়েছে। ইতোমধ্যে প্রশাসনের পক্ষ থেকে ২১টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে বলেও জানান তিনি।

-জেডসি