ঢাকা, শনিবার ১৩, জুন ২০২৬ ২০:৩৬:৫১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী

কাফরুল থেকে স্বামী-স্ত্রী ও ছেলের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:৪১ পিএম, ১০ অক্টোবর ২০১৯ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানীর কাফরুল থানার মিরপুর ১৩ নম্বর সেকশনের একটি বাসা থেকে স্বামী-স্ত্রী ও ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকালে মরদেহগুলো উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুজ্জামান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেই সময় তিনটি লাশ উদ্ধার করি। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। তবে এ মুহূর্তে বিস্তারিত বলা যাচ্ছে না।

মিরপুর ডিভিশনের ডিসি মোস্তাক আহমেদ জানান, নিহতরা হলো- বাইজিদ (৪৭), তার স্ত্রী অঞ্জনা (৪০) এবং তাদের ছেলে দ্বাদশ শ্রেণির ছাত্র।

তিনি বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাইজিদ তার স্ত্রী ও সন্তানকে বিষ খাইয়ে হত্যার পর নিজের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারেন। ঋণের কারণে এ ঘটনা ঘটেছে কি না পুলিশ তদন্ত করে দেখছে। ’

-জেডসি