কামরাঙ্গীরচরে নিজ ঘরে মা-মেয়ের লাশ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৩ পিএম, ২৪ জুলাই ২০২১ শনিবার
ছবি: সংগৃহীত
রাজধানীর কামরাঙ্গীরচরে নিজ ঘর থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে নয়াগাঁও তুলাগাছতলা এলাকার ৩নং গলির আব্দুর রহিমের বাড়ি থেকে লাশ দুটি উদ্ধার করা হয়েছে।
মৃতরা হলেন- ফুলবাসি চন্দ্র দাস এবং তার মেয়ে সুমি চন্দ্র দাস। কিভাবে তাদের মৃত্যু হয়েছে তাৎক্ষণিকভাবে বিষয়টি জানা না গেলেও পুলিশ জানিয়েছে মৃতদের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ফুলবাসির স্বামী মুকুন্দ চন্দ্র দাসকে আটক করেছে পুলিশ।
কয়েকজন প্রতিবেশী জানান, ভোরে বড় মেয়ে ঝুমা ঘুম থেকে উঠে মা এবং বোনকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দেয়। তার চিৎকারে প্রতিবেশীরা ঘরে এসে মা-মেয়েকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ দুটি উদ্ধার করে নিয়ে আসে।
রাতের কোনো একসময় তাদের শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা পুলিশের। সুরতহাল শেষে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হবে।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন কামরাঙ্গীরচর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ।
-জেডসি
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা
- কুমিল্লায় চর দখল নিয়ে ৩ গ্রামের সংঘর্ষে নারী নিহত
- বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা
- ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার
- কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, যেভাবে পাবেন
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- জেনে নিন সকালে সেদ্ধ ডিম খাওয়ার উপকারিতা








