কামরানের অবস্থা আশঙ্কাজনক, আনা হলো ঢাকায়
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪৭ পিএম, ৭ জুন ২০২০ রবিবার
বদর উদ্দিন আহমদ কামরান। ফাইল ছবি
করোনাভাইরাসে আক্রান্ত সিলেটের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য বদর উদ্দিন আহমদ কামরানের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। সিলেটের শহীদ ডা. শামসুদদ্দিন হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
আজ রোববার সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে এয়ার অ্যাম্বুলেন্সটি ছেড়ে আসে।
বদর উদ্দিন আহমেদ কামরানের ছেলে আরমান আহমদ শিপলু বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, কামরানের অবস্থা আশঙ্কাজনক। বিমান বাহিনীর একটি এয়ার অ্যাম্বুলেন্সযোগে তাকে ঢাকায় নেওয়া হচ্ছে।
সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা বদর উদ্দিন আহমদ কামরানের শারীরিক অবস্থার অবনতি ঘটেছে জানিয়ে শহীদ শামসুদ্দিন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সুশান্ত মহাপাত্র বলেন, ‘তার শরীরে রক্ত চলাচল একটু কমে গেছে, অক্সিজেনের পরিমাণও বেশি লাগছে। তাই তাকে ঢাকা পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।’
গত শুক্রবার ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য বদরউদ্দিন আহমদ কামরানের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়। শনিবার সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। শুক্রবার বিকেল থেকে তিনি থেকে বমি করছেন। শরীরও অনেক দুর্বল।
এর আগে বদর উদ্দিন আহমদ কামরানের স্ত্রী আসমা কামরান করোনাভাইরাসে আক্রান্ত হন।
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু








