কারফিউতে সরবরাহ সংকট, বাজারে সবজির দাম বেড়ে দ্বিগুণ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:০৯ পিএম, ২৪ জুলাই ২০২৪ বুধবার
সংগৃহীত ছবি
সারাদেশে গত ১৯ জুলাই রাত থেকে চলছে কারফিউ। এর ফলে সরবরাহে সংকট দেখা দেওয়ায় রাজধানীর বাজারগুলোতে প্রায় সব ধরনের সবজি বিক্রি হচ্ছে দ্বিগুণ দামে। চাহিদার তুলনায় জোগান কম থাকায় একদিকে যেমন সাধারণ মানুষ বিপাকে পড়েছেন, অন্যদিকে কমেছে বিক্রি।
বুধবার (২৪ জুলাই) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
সরেজমিনে দেখা গেছে, প্রতিকেজি ঝিঙা বিক্রি হচ্ছে ৮০ টাকায়; যা কারফিউয়ের আগে ছিল ৫০ টাকা। প্রতিকেজি করলা ৮০ টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে ১৪০ টাকায়। প্রতিকেজি টমেটো বিক্রি হচ্ছে ২০০ টাকায়; যা ছিল ১৬০ টাকা। শসা ও পটল বিক্রি হচ্ছে ৬০ টাকা। প্রতিকেজি চিচিঙ্গা বিক্রি হচ্ছে ৭০ টাকায়।
কারফিউ জারির আগে প্রতিকেজি বেগুন ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হলেও বর্তমানে বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০ টাকায়। প্রতিকেজি ধুন্দুল ৪০ টাকায় বিক্রি হলেও এখন তা বিক্রি হচ্ছে ৭০ টাকায়।
৪০ টাকা কেজির ঢেঁড়স ৬০ টাকায়, ৬০ টাকার মুলা ৮০ টাকায়, ১৬০ টাকার গাজর ২০০ টাকায় এবং ৬০ টাকার বরবটি ১০০ টাকায় বিক্রি হচ্ছে।
প্রতি আঁটি লালশাক ২০ টাকা, মুলাশাক ১৫ টাকা, লাউশাক ৫০ টাকা, ডাটা শাক ৩০ টাকা এবং কলমি শাক ১৫ টাকায় বিক্রি হচ্ছে।
এ ছাড়া ব্রয়লার মুরগি কেজিতে ২১০-২২০ টাকায় বিক্রি হচ্ছে। কক মুরগি ৩০০-৩২০ টাকায়, লেয়ার মুরগি ৩৪৫-৩৫০ টাকা, দেশি মুরগি ৫৮০-৬০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
বিক্রেতারা বলছেন, মাঠে পর্যাপ্ত সবজি উৎপাদন হলেও কারফিউর কারণে রাজধানীতে পর্যাপ্ত সবজির গাড়ি আসতে পারেনি। যেখানে চাহিদা ১০ গাড়ি সবজির সেখানে এসেছে ২ গাড়ি। যার জন্য উৎপাদন ভালো থাকলেও সরবরাহ ব্যবস্থার ঘাটতির কারণে চাহিদা বেড়ে যাওয়ায় সবজির দাম বেড়েছে।
মাহফুজ খান নামের এক ক্রেতা বলেন, বাজারে সব জিনিসের দাম প্রায় দ্বিগুণ বেড়েছে। মানুষ যে একটু সবজি খাবে তারও উপায় নেই। আমাদের প্রত্যাশা সবকিছু দ্রুত স্বাভাবিক হোক, দাম নাগালের মধ্যে আসুক।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য









