কারা, কীভাবে নিতে পারবেন বুস্টার ডোজ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৪৬ পিএম, ৩০ জানুয়ারি ২০২২ রবিবার
ফাইল ছবি
গত বছরের ১৯ ডিসেম্বর ঢাকায় বুস্টার ডোজ দেওয়া উদ্বোধন করা হয়। প্রায় দেড় মাস ধরে রাজধানীসহ সারাদেশে করোনার বুস্টার ডোজ দেওয়া চলছে। প্রথমে ষাটোর্ধ নাগরিক ও সম্মুখসারির কর্মীদের এই ডোজের আওতায় আনা হয়। পরবর্তী সময়ে বয়স কমিয়ে ৫০ বছর করা হয়।
রোববার (৩০ জানুয়ারি) বুস্টার ডোজ প্রাপ্ত মানুষদের বয়স ৫০ থেকে কমিয়ে ন্যূনতম ৪০ বছর করার কথা বলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে আগেই জানানো হয়েছে, করোনা টিকার দ্বিতীয় ডোজ পাওয়ার ছয় মাস পরই শুধু বুস্টার ডোজ নেওয়া যাবে। দুই ডোজ টিকা যারা নিয়েছেন, সেসব ব্যক্তিরাই বুস্টার হিসেবে তৃতীয় ডোজ পাবেন। বুস্টার ডোজের জন্য নতুন করে কারো নিবন্ধনের দরকার নেই বলেও জানিয়েছে অধিদপ্তর।
বুস্টার ডোজের বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর থেকে আরও জানানো হয়েছে, যারা যে কেন্দ্র থেকে টিকা নিয়েছেন, তারা সেই একই কেন্দ্র থেকে বুস্টার ডোজ পাবেন। তবে বুস্টার ডোজের জন্য মোবাইলে এসএমএস দেওয়া হবে। এসএমএস পাওয়ার পরে নির্দিষ্ট তারিখে, নির্দিষ্ট কেন্দ্রে বুস্টার ডোজ গ্রহণ করতে যাওয়ার সময় নতুন করে টিকাকার্ড ডাউনলোড করে সঙ্গে নিতে হবে।
তবে এরমধ্যে যারা এসএমএস পাচ্ছেন, তাদের মধ্যে কেউ যদি করোনায় আক্রান্ত হন; তাহলে তিনি সংক্রমিত অবস্থায় বুস্টার ডোজ নিতে পারবেন কিনা? এই প্রসঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম বলেন, ‘বুস্টার ডোজ নিতে হলে প্রথমত টিকার দুটি ডোজই নেওয়া থাকতে হবে। দ্বিতীয় ডোজ নেওয়ার ছয় মাসের পরে বুস্টার ডোজ নেওয়া যাবে’
তিনি আরও বলেন, ‘যারা দ্বিতীয় ডোজ নেওয়ার পর বুস্টার ডোজের জন্য এসএমএস পেয়েছেন, তারা করোনা আক্রান্ত হওয়ার কারণে বুস্টার ডোজ নিতে না পারলে; করোনা নেগেটিভ হওয়ার ছয় সপ্তাহ পরে বুস্টার ডোজ নিতে পারবেন।’
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা






