কারিগরি ত্রুটি: আজ বসছে না পদ্মা সেতুর নবম স্প্যান
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:১৬ পিএম, ২১ মার্চ ২০১৯ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
পদ্মা সেতুর নবম স্প্যানটি বসানোর কথা ছিল আজ বৃহস্পতিবার। কিন্তু কারিগরি ত্রুটির কারণে শরীয়তপুরের জাজিরাপ্রান্তে স্প্যানটি বসানো হচ্ছে না। তবে আগামীকাল শুক্রবার সকালে স্প্যানটি বসানো হবে।
সেতু বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. হুমায়ুন কবীর বিষয়টি নিশ্চিত করে বলেন, কিছু কারিগরি ত্রুটির কারণে পদ্মা বহুমুখী সেতুর নবম স্প্যান আজ বসানো সম্ভব হচ্ছে না। সেতুর জাজিরাপ্রান্তে ৩৪ ও ৩৫ নম্বর পিলারের ওপর এটি বসানো হলে দেশের সবচয়ে বড় এই সেতুর ১২০০ মিটার দৃশ্যমান হবে।
তিনি আরও বলেন, শুক্রবার সকালে জাজিরাপ্রান্তে নবম স্প্যানটি বসানো সম্পন্ন হবে। এপ্রিলের মধ্যে বসানো হবে আরও একটি স্প্যান। ইতোমধ্যে সেতুর প্রায় ৭৫ শতাংশ কাজ শেষ হয়েছে। চলতি বছরের মধ্যে সবকটি স্প্যান বসবে বলে আশা করছি।
এর আগে বুধবার সকাল ৮টা ৫৫ মিনিটে মুন্সীগঞ্জের কুমারভোগে বিশেষায়িত জেডি থেকে স্প্যানটি নিয়ে শক্তিশালী ভাসমান ক্রেন জাজিরার উদ্দেশে রওনা দেয়।
এর আগে ২০ ফেব্রুয়ারি দুপুর পৌনে ১টায় বসানো হয় সপ্তম স্প্যান। ২০১৭ সালের ২৯ সেপ্টেম্বর সেতুর প্রথম স্প্যান এবং ২০১৮ সালের ২৮ জানুয়ারি দ্বিতীয় এবং ১০ মার্চ তৃতীয় ও ১৩ এপ্রিল চতুর্থ, ২৯ জুন পঞ্চম স্প্যান বসানো হয়।
এ ছাড়া গত বছর ৪ ও ৫ নম্বর পিলারের ওপর সাময়িকভাবে একটি স্প্যান রাখা হয়। এটি তৈরি করা হয়েছিল ৬ ও ৭ নম্বর পিলারের ওপর বসানোর জন্য। নকশা জটিলতায় সেটি আর বসানো হয়নি।
প্রতিটি স্প্যানের দৈর্ঘ্য ১৫০ মিটার। ৪২টি পিলারের ওপর ৪১টি স্প্যান বসিয়ে ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু নির্মাণ করা হবে। এরই মধ্যে ২১টি পিলার দৃশমান হয়েছে।
-জেডসি
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- জয়া বললেন,‘ম্যাজিক তৈরি করা যায় না’
- ব্রাজিলের ঘাম ঝরানো জাপানি গোলরক্ষক, কে এই সুজুকি?
- যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
- শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- মাইকেল মধুসূদন দত্তের ১৫৩তম মৃত্যুবার্ষিকী আজ
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্য
- বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা!
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- বিদায় হবে আর্জেন্টিনার, কাপ জিতবে পর্তুগাল: নানা কোয়াকু
- প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোতে কানাডা, বিদায় দ. আফ্রিকা
- আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার
- দেশের বেশকিছু অঞ্চলে ফের ভূমিকম্প অনুভূত




